শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

ঢাকা ফিরছেন হাথুরুসিংহে

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ টাইম ভিউ

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর দলের সঙ্গে দেশে ফিরেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। পরে অবশ্য ঢাকা ছেড়ে অস্ট্রেলিয়াতে পরিবারের কাছে গিয়েছিলেন টাইগারদের হেডকোচ। তবে ভারত সিরিজকে সামনে রেখে দেশে ফিরছেন চন্ডিকা হাথুরুসিংহে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার কথা রয়েছে টাইগারদের প্রধান কোচের। বিসিবি সূত্রে এমন তথ্য জানা গেছে।

ভারত সফরকে সামনে রেখে বিগত কয়েকদিন ধরেই দেশি কোচদের অধীনে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় দলের সদস্যরা। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চলেছে অনুশীলন। ভারতে টেস্ট ক্রিকেটের জন্য ব্যবহার হওয়া এসজি বল নিয়ে লম্বা সময় পার করেছেন ক্রিকেটাররা।

এদিকে, পাকিস্তান সিরিজের পর থেকেই বাংলাদেশের কোচের পদে চন্ডিকা হাথুরুসিংহের থাকা বা না থাকা নিয়ে উঠেছিল প্রশ্ন। অনেকেই বর্তমান বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে তার পূর্বের দ্বন্দ্বের কথা তুলেছিলেন। কিন্তু সেসব পেরিয়ে হাথুরুই কোচ থাকবেন তা নিশ্চিত করেছিলেন বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

উল্লেখ্য, ১৯ তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর