বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

তারুণ্যের শক্তি এখন তাওহিদ-রিশাদ

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

দুজনেরই এটি প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাওহিদ হৃদয় অবশ্য ভারতে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন। এদিক থেকে বিশ্বকাপ অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। আজ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়কও এই দুজন।

ব্যাট হাতে রাঙিয়েছেন বাংলাদেশ দলে তারুণ্যের জয়গান গাওয়া তাওহিদ, বল হাতে আরেক তরুণ রিশাদ। ম্যাচসেরার পুরস্কার গেছে অবশ্য ক্যারিয়ার সেরা বোলিং করা রিশাদের হাতে। তবে তাতেও ব্যাট হাতে দলের বিপর্যয়ের মুখে তাওহিদের ওই ইনিংসের মাহাত্ম্য কমছে না এতটুকু।

শ্রীলঙ্কার দেওয়া ১২৫ রানের ছোট লক্ষ্য তাড়ায় ২৮ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ।

এখান থেকে লিটন দাসের সঙ্গে ৬৩ রানের জুটিতে ম্যাচ প্রায় হাতের মুঠোয় এনে দেন তাওহিদ। ২০ বলে তাঁর ৪০ রানের ইনিংসের বিজ্ঞাপন ওয়ানিন্দু হাসারাঙ্গাকে মারা টানা তিন ছয়। ওই তিন ছয়েই মূলত ম্যাচের পরিস্থিতি পাল্টে যায়। বলের চেয়ে বাংলাদেশের প্রয়োজনীয় রানের দূরত্বও কমে আসে তখন।

তাওহিদ যে পার্থক্য তৈরি করে দিয়ে যান, নিয়মিত বিরতিতে উইকেট নেওয়ার পরও সেই ক্ষতি পোষাতে পারেনি শ্রীলঙ্কা। সব মিলিয়ে তাঁর ২০০ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজানো একটি চার ও ৪টি ছক্কায়। থ্রিলারে রূপ নেওয়া লো-স্কোরিং ম্যাচে একজন ব্যাটারের কাছ থেকে এরচেয়ে বেশি কী আশা করতে পারে দল!

আশার কথা বললে, রিশাদ ছাড়িয়ে গেছেন সব উচ্চতা। উড়ন্ত সূচনা পাওয়া লঙ্কানদের টপঅর্ডার থামান তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তবে প্রতিরোধ গড়ে তোলার আগে মিডলঅর্ডার ছেঁটে ফেলেন রিশাদ।

চার ওভারে ২২ রান দিয়ে তাঁর শিকার তিন উইকেট। এরমধ্যে দ্বিতীয় ওভারে জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনা। টানা দুই বলে ফেরান চারিথ আশালাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে।
তৃতীয় উইকেট ধনঞ্জয়া ডি সিলভার। এরমধ্যে হাসারাঙ্গার উইকেটটি অনেকদিন মনে রাখবেন বাংলাদেশের সমর্থকরা। লেগ স্টাম্পের বাইরে ফেলা বলটা বাঁক খেয়ে হাসারাঙ্গার ব্যাট ছুঁয়ে জায়গা করে নেয় স্লিপে থাকা সৌম্য সরকারের হাতে। লেগ স্পিনারের স্বপ্নের ডেলিভারি যাকে বলে। ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে রিশাদ বলেছেন, ‘আমি সেরাটা দেওয়া চেষ্টা করেছি এবং নিজের শক্তির জায়গায় অটল থাকতে চেয়েছি।’ রিশাদ যেভাবে আলো ছড়াচ্ছেন, একজন লেগ স্পিনারের হাহাকার মেটার স্বস্তি এখন কান পাতলে শোনা যায় বাংলাদেশ দলের ড্রেসিরুমে।

সেই স্বস্তির কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও, ‘রিশাদ অসাধারণ বল করেছে। শেষ কয়েক সিরিজ ধরেই ভালো করছে। যেভাবে ও অনুশীলন করে, ওর প্রস্তুতি খুবই ভালো। আমরা সব সময় সংগ্রাম করি যে আমাদের একটা লেগ স্পিনার নেই। ওই জায়গাটা আমাদের পূরণ হয়েছে। আমি আশা করব সামনের ম্যাচগুলোতেও ও অবদান রাখবে।’ অধিনায়কের প্রশংসা পেয়েছেন তাওহিদও, ‘সে অসাধারণ খেলেছে। সে অনেক সাহসী।’

সাম্প্রতিক তিক্ততা পেছনে ফেলা জয়ের পর দুই তরুণের কাছে চাওয়ার পরিমাণ নিশ্চিতভাবে আরো বাড়বে। চ্যালেঞ্জ যে জিততে পারেন, সেটা তো তাঁরা দেখিয়েছেন। এখন শুধু ধারাবাহিকতা ধরে রাখার অপেক্ষা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর