রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু গোয়ালন্দে রাতের আধারে বালু লুট চক্রের বিরুদ্ধে ইউএনও’র অভিযান দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের নির্ধারিত সফর বাতিল করেছেন ট্রাম্প দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কার কথা স্বীকার করেছেন সিটিটিসি প্রধান সৌদি পৌঁছেছেন ৩২ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী মে দিবস উপলক্ষে শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাউজানে খুন হওয়া বিএনপি কর্মীর লাশ রেখে মহাসড়ক অবরোধ

তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৯ টাইম ভিউ
তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

দেশজুড়ে আবহাওয়ার বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী কয়েক দিন দেশের তিন বিভাগে মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অন্যদিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিনি জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এতে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসবে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনে ঢাকাসহ বিভিন্ন বিভাগে পর্যায়ক্রমে বৃষ্টির বিস্তার বাড়তে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণও হতে পারে, বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে।

এদিকে দেশের কয়েকটি জেলায় চলমান মৃদু তাপপ্রবাহ ধীরে ধীরে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী পাঁচ দিন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর