সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান যুদ্ধ ও ট্রাম্পের সঙ্গে দূরত্বে নির্বাচনে কতটা ঝুঁকিতে নেতানিয়াহু ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক ‘প্রিয় দল ব্রাজিলের খেলা দেখেছি, ক্লান্তি এখনো পুরোপুরি কাটেনি’: মির্জা ফখরুল বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর হরমুজে ১০৭ দিন ধরে আটকা ৫৬২ ভারতীয় নাবিক শিবির নেতা জিসান ইস্যুতে উত্তপ্ত সংসদ দেশে ৮২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে :শিক্ষামন্ত্রী

দেশে ৮২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে :শিক্ষামন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৯ টাইম ভিউ
দেশে ৮২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে :শিক্ষামন্ত্রী

দেশে বর্তমানে ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে এবং এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরকার থেকে প্রতি মাসে শতভাগ বেতন-ভাতা পাচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (১৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. নুরুল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীর সংখ্যা ১ লাখ ৯১ হাজার ২৩১ জন। তাদের নিয়মিত বেতন-ভাতা এবং বিভিন্ন ধর্মীয় উৎসব ভাতা সরকার প্রদান করছে। তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে অবকাঠামো উন্নয়ন ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের কাজ চলমান রয়েছে, যাতে তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম চালু করা যায়।

শিক্ষামন্ত্রী জানান, মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে কারিকুলামে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ধর্মীয় শিক্ষার সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি, আইটি ও ইংরেজি শিক্ষাও অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একটি কমিটি গঠন করে কারিকুলাম আধুনিকায়নের কাজ শুরু করেছে। ভবিষ্যতে এমপিওভুক্ত ও সরকারি মাদ্রাসার মান ও কার্যক্রম পর্যালোচনা করে সরকারিকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর