রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু গোয়ালন্দে রাতের আধারে বালু লুট চক্রের বিরুদ্ধে ইউএনও’র অভিযান দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের নির্ধারিত সফর বাতিল করেছেন ট্রাম্প দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কার কথা স্বীকার করেছেন সিটিটিসি প্রধান সৌদি পৌঁছেছেন ৩২ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী মে দিবস উপলক্ষে শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাউজানে খুন হওয়া বিএনপি কর্মীর লাশ রেখে মহাসড়ক অবরোধ

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কার কথা স্বীকার করেছেন সিটিটিসি প্রধান

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১০ টাইম ভিউ
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কার কথা স্বীকার করেছেন সিটিটিসি প্রধান

রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনায় সম্ভাব্য হামলার শঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ অবস্থায় পরিস্থিতি মোকাবেলায় পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শনিবার (২৫ এপ্রিল) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন বলেন, আমরা এ তথ্যটা পেয়েছি। আমাদের সিটিটিসি সাইবার ইন্টেলিজেন্ট এবং আমাদের স্পেশাল অ্যাকশন টিম এ বিষয়ে কাজ করছে।

মুনশী শাহাবুদ্দীন বলেন, আমার মনে হয় যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা কাজ করছি, ইনশাআল্লাহ আমরা এটাকে ফেস (মোকাবিলা) করতে পারব। আমরা সমন্বিতভাবেই এটি মোকাবিলা করব। আমাদের যে সিকিউরিটি প্ল্যানিং আছে, সেটা আপনাদের কাছে বিস্তারিত বলার বিষয় নয়। পরিকল্পনা অনুযায়ী একর্ডিংলি কাজ করব।

তিনি বলেন, যেসব স্থানের তথ্য এসেছে, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন এলাকা নিয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এটা নিয়ে আমরা কাজ করছি, সুতরাং আমার মনে হয় এখনই মন্তব্য করার সময় হয়নি। আমার কাছে এ মুহূর্তে স্পেসিফিক কোনো তথ্য নেই; আপনারা যা দেখেছেন, আমরাও তাই দেখেছি।

তিনি আরও বলেন, এটা নিয়ে আমরা কাজ করছি, তাই আগাম মন্তব্য করা সমীচীন হবে না। কে কী মন্তব্য করেছে, তার জের ধরে আমরা কোনো কাউন্টার মন্তব্য করতে চাই না। আমরা আমাদের কাজ করছি। পেলে অবশ্যই ব্যবস্থা নিব।

অপরিদকে সম্প্রতি পুলিশ সদর দফতর থেকে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও সব জেলা পুলিশ সুপারসহ পুলিশের সব ইউনিটকে হামলার বিষয়ে নির্দেশনা দিয়ে চিঠি দেয়া হয়েছে।এতে বলা হয়, সম্প্রতি গ্রেফতর হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ চক্রটি জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন- জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে।

চিঠিতে আরও বলা হয়, বোমা বিস্ফোরণের পাশাপাশি দেশীয় ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। এছাড়া তারা বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও করে থাকতে পারে বলে গোয়েন্দা তথ্যের ইঙ্গিত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর মতে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ।

এ পরিপ্রেক্ষিতে চিঠিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের পাশাপাশি নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর