রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু ‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’ শিক্ষার মান উন্নত করতে হলে শিক্ষকদের মানোন্নয়ন জরুরি: শিক্ষামন্ত্রী ‘ধ্বংসস্তুপ’ থেকে দেশকে টেনে তোলাই বিএনপির চ্যালেঞ্জ: মির্জা ফখরুল পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠাই অগ্রাধিকার: প্রধানমন্ত্রী নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় :পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী রুশ বাহিনীর হয়ে যুদ্ধের সময় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের তরুণ নিহত চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩ হামের টিকা সংকট এবং হামে শিশুমৃত্যুর ঘটনায় তদন্ত শুরু : স্বাস্থ্যসচিব ফটিকছড়িতে মেয়ের শ্বাশুড়িকে হত্যার অভিযোগে বেয়াইন গ্রেপ্তার

দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ টাইম ভিউ
দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

দেশের ২৬ তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগ চূড়ান্ত করেছেন রাষ্ট্রপতি। সোমবার (২২ ডিসেম্বর) বঙ্গভবনে তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণের কথা রয়েছে। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত এএফএম আবদুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স করেন।

জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে ও ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়।

২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন এবং ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি শপথ পাঠ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর