শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল জার্মানি

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

ইল্কে গুন্ডোগানের অবসরে জার্মানি জাতীয় ফুটবল দলের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন জসুয়া কিমিখ। আট সেপ্টেম্বর উয়েফা নেশন্স লিগে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন অধ্যায় শুরু হবে তার। তিনদিন পর নেদারল্যান্ডসের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে জার্মানি। ইউরোর ব্যর্থতা ভুলে উয়েফা নেশন্স লিগে দুই ম্যাচেই জয় চান কোচ নাগেলসম্যান। নয়্যার, ক্রুসদের মতো ফুটবলারের অবসর জাতীয় দলে বড় ঘাটতি তৈরি হলেও, নতুনদের ওপর আস্থা রাখছেন জার্মান কোচ।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার হৃদয় ভেঙ্গে শিরোপা জয়ের পর থেকে সাফল্য যেন সোনার হরিণ হয়ে গেছে জার্মানির জন্য। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিয়েও বিদায় গ্রুপ পর্ব থেকে। চার বছর পর মরুর বুকেও ঝর তুলতে ব্যর্থ ডাইমানশাফট। সেবারও বিদায় গ্রুপ পর্ব থেকে।

টানা দুই বিশ্বকাপে ভরাডুবি। কোচ পরিবর্তন করেও ভাগ্যের পরিবর্তন হয়নি জার্মানির। নিজেদের মাটিতে ইউরো জিতে সুদিন ফেরানোর আশায় ছিলো জার্মানি। কিন্তু এবারও ব্যর্থ নাগেলসম্যানের দল। অভিজ্ঞও তারুণ্যের মিশেলে গড়া দল নিয়ে ইউরোর মিশনে নেমে স্পেনের ইতিহাস গড়ার মিশনে আবারও কপাল পুড়েছে ডাইমানশাফটদের। কোয়ার্টার ফাইনাল থেকেই হতাশ হয়ে বিদায় নিতে হয় স্বাগতিকদের।


ইউরোর ব্যর্থতার পর এবার আসন্ন নেশন্স লিগে চোখ রাখছেন কোচ নাগেলসম্যান। ইউরো শেষে অবসরে গেছেন অভিজ্ঞ নয়্যার, টনি ক্রুস, ইল্কে গুন্ডোগান ও থমাস মুলারের মতো তারকা। তাদের শূন্যতা কতোটা ভোগাবে দলকে? বিষয়টা মেনে নিলেন নাগেলসম্যান। আশা নতুনরাই পূরণ করবে সিনিয়রদের শূন্যতা।

জার্মান কোচ হুলিয়ান নাগেলসম্যান বলেন, ‘ম্যানুয়েল নয়্যার, ক্রুসদের মতো ফুটবলাররা সব সময় জাতীয় দলে আসেন না। তাদের মতো ফুটবলারের অবসরে যাওয়া বড় ঘাটতি তৈরি হয়েছে দলে। তবে, যেতে তো একদিন হবেই। আশা করছি নতুনরা সে জায়গাটা পুরোপুরি নিতে পারবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর