সময়ের আওয়াজ অনলাইন : জন্মের প্রায় এক মাস পর নবজাতকের শরীর থেকে বেরিয়ে এলো দেড় ইঞ্চি মাপের আস্ত এক সুঁই। সন্তান জন্মের সময় চিকিৎসক অথবা নার্সের অবহেলা এমন দুর্ঘটনার জন্য দায়ী বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
ঢাকার আশুলিয়ার জামগড়ায় নারী ও শিশু হাসপাতালে গত ২০ এপ্রিল জন্ম নেয় শিশু আব্দুল্লাহ সাফওয়ান। পরদিন ২১ এপ্রিল বাড়িতে ফেরেন মা তুলি আক্তার। দুই থেকে দিন পর প্রচণ্ড জ্বর ওঠে শিশুটির। এক পর্যায়ে নবজাতকের কোমড়ের বাঁ পাশে চামড়ার নিচে ফোলা নজরে আসে পরিবারের সদস্যদের, যা ধীরে ধীরে আরও বড় আকার ধারণ করে।