বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব, তামিম, মিরাজ, তাসকিনরা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১৩২ টাইম ভিউ

খেলা ডেস্ক : আজ বাংলা নববর্ষের প্রথম দিন। বৈশাখ আর বাঙালি মিলেমিশে একাকার বাংলায়। তাই পহেলা বৈশাখ নিয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই বাঙালির। এই উৎসব ভাগাভাগি করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট শেয়ার করে সমর্থমকদের শুভেচ্ছা জানিয়েছেন, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদরা।
তামিম লিখেছেন, ‘সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।’ আরেক পোস্টে সাকিব লিখেছেন, ‘শুভ নববর্ষ! আশা করি আমাদের সবার জীবনে এই নতুন বছর অঢেল সুখ, শান্তি এবং আনন্দ নিয়ে আসবে।

বাংলাদেশ দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ নববর্ষের শুভেচ্ছা জনিয়ে লিখেছেন, ‘নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত।

সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো। শুভ নববর্ষ সকলকে।
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, আনন্দ, উন্নতি ও শুভকামনার বার্তা নিয়ে নতুন বছরের সূচনায় ভরে উঠুক সকলের জীবন। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

শুভ নববর্ষ ১৪৩১।
উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘শুভ নববর্ষ! সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর