শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট! দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শরীয়তপুরের প্রবাসীকে গুলি করে হত্যা সৌদি আরবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আরামকো ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ : আইএসপিআর প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত এসএসসিতে ঢাকা ও ময়মনসিংহ বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ এইচএসসির ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২

নাগরিকে আসছে নতুন তিনটি ধারাবাহিক

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১২৯ টাইম ভিউ

বিনোদন ডেস্ক :  একটি সিরিজ আর নতুন দুটি ধারাবাহিকসহ মোট তিনটি ফিকশন নাগরিক টেলিভিশনের অনুষ্ঠানমালায় যুক্ত হতে যাচ্ছে। সেপ্টেম্বর মাস হতে দর্শকরা এই আয়োজন দেখতে পাবেন নাগরিক টেলিভিশনের পর্দায় এবং নাগরিকের ইউটিউব চ্যানেলে। ধারাবাহিক দুটি হলো ‘গৃহলক্ষ্মী’ এবং ‘হালের হাওয়া’। আর সিরিজটির নাম ‘কিশোর গ্যাং’। নাগরিকের অনুষ্ঠান বিভাগ থেকে জানা গেছে, ২ সেপ্টেম্বর রাত ১০টা থেকে সপ্তাহের শনি, রবি এবং সোমবার দেখানো হবে ‘গৃহলক্ষ্মী’। একই সময়ে সপ্তাহের বাকি তিনদিন-মঙ্গল, বুধ আর বৃহস্পতিবার প্রচার হবে ‘হালের হাওয়া’।

আর সিরিজ ‘কিশোর গ্যাং’ থাকছে শনি থেকে বুধবার রাত ১০টা ৩০ মিনিটে। চ্যানেলটির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু বলেন, নাম দেখেই বুঝা যাচ্ছে তিনটি ফিকশনই তিন ধরনের। শুধু এই ঢাকা শহর না; দেশের বিভিন্ন আনাচে কানাচে আতংকের নাম কিশোর গ্যাং। কিশোর অপরাধ নিয়ে নির্মিত এই সিরিজে প্রতি সপ্তাহেই থাকছে নতুন নতুন গল্প। আর গৃহলক্ষ্মীর কাহিনি হলো পারিবারিক আবহে আবর্তিত। হালের হাওয়া হলো এই যুগের কিছু উঠতি ছেলে মেয়েদের গল্প। সব কিছু মিলিয়েই আমরা তো আশা করছি দর্শকদের ভালো লাগবে।

‘কিশোর গ্যাং’ পরিচালনায় আছেন নাজমুল রনি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন গোলাম কিবরিয়া, সাব্বির আহমেদ, আশরাফ সুপ্ত, শারমীন আখি, মিলি বাশার, রিসা, মাসুম বাশার, রকি খানসহ অনেকে। মাইনুল হাসান খোকনের পরিচালনায় ‘গৃহলক্ষ্মী’ ধারাবাহিকের শিল্পী হলেন অরুনা বিশ্বাস, রোজী সিদ্দিকী, এমিলি হক, কাজী রাজুসহ আরও অনেকে। আর ‘হালের হাওয়া’র নির্মাতা হলেন আদিত্য জনি। অভিনয়ে আছেন ইমতু রাতিশ, মায়মুনা মম, হোসাইন নিরব প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর