বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নিজেদের মাঠেই সমর্থকদের মুখে ‘ভুয়া! ভুয়া!’ শুনতে হলো ভিনিসিয়ুসদের

স্পোর্টস ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ টাইম ভিউ
নিজেদের মাঠেই সমর্থকদের মুখে ‘ভুয়া! ভুয়া!’ শুনতে হলো ভিনিসিয়ুসদের

সান্তিয়াগো বের্নাবেউ। এই মাঠে কত যে গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহ্যামরা। সমর্থকদের প্রশংসাও কুড়িয়েছেন। এবার সেই মাঠেই কি–না সমর্থকদের মুখে ‘ভুয়া! ভুয়া!’ রব শুনতে হলো তাদের।

আজ শনিবার লা লিগায় লেভান্তের বিপক্ষে ম্যাচে নিজের দলের খেলোয়াড়দেরই দুয়ো দিলেন রিয়াল মাদ্রিদের অনেক সমর্থক। সান্তিয়াগো বের্নাবেউতে এই দৃশ্য দেখা যায়। গ্যালারি থেকে শোনা যায় শিস আর দুয়োর শব্দ। এই আচরণের কারণে কিছু সমর্থকের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে বলে জানা গেছে।

রিয়ালের জন্য সময়টা ভালো যাচ্ছে না। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরেছে দল। এরপর বুধবার কোপা দেল রেতে দ্বিতীয় স্তরের দল আলবাসেতের কাছে বিদায় নিতে হয়েছে। তার ওপর প্রথম ম্যাচটা শেষে কোচ জাবি আলনসোর ছাঁটাই, আর তার পেছনে খেলোয়াড়দের কলকাঠি নাড়ার গুঞ্জনও ছড়িয়ে পড়েছে। সবকিছুর মিশেলেই সমর্থকরা চটে ছিলেন খেলোয়াড়দের ওপর।

ম্যাচের আগে তাই নতুন কোচ আলভারো আরবেলোয়া সমর্থকদের পাশে থাকার আহ্বান জানান। অবনমন ঝুঁকিতে থাকা লেভান্তের বিপক্ষে খেলতে নামার আগে তিনি সমর্থকদের উদ্দেশ্যে কথা বলেন।

ম্যাচের আগে আরবেলোয়া বলেন, ‘বের্নাবেউর মতামতের প্রতি আমার অনেক সম্মান আছে।’ তিনি আরও বলেন, ‘আমি বুঝি মাদ্রিদের সমর্থকেরা আমাদের ওপর কষ্ট আর হতাশা নিয়ে আছে। তবে আমি তাদের কাছে খেলোয়াড়দের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।’

কিন্তু মাঠের চিত্র ছিল ভিন্ন। ম্যাচের শুরুতেই হাজার হাজার দর্শক নিজেদের খেলোয়াড়দের দুয়ো দিতে শুরু করেন। জুড বেলিংহ্যাম আর ভিনিসিয়ুস জুনিয়র বল পেলেই গ্যালারি থেকে নেতিবাচক প্রতিক্রিয়া আসে। বের্নাবেউতে শোনা যায় স্লোগান, ‘ফ্লোরেন্তিনো পেরেজ পদত্যাগ করুন’। বড় পর্দায় ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের ছবি দেখানো হলে তখন তাকেও দুয়ো দেওয়া হয়।

ম্যাচের আগে জানানো হয়েছিল, ‘গ্রাদা দে আনিমাসিওন’ অংশে কড়া নজরদারি থাকবে। কাদেনা এসইআর-এর বরাতে মাদ্রিদ জোন জানায়, ‘ক্লাব বের্নাবেউর নিরাপত্তা ক্যামেরা পর্যালোচনা করবে। যাকে দলকে দুয়ো দিতে ক্যামেরায় ধরা পড়বে, তাকে গ্রাদা থেকে নিষিদ্ধ করা হবে।’ ক্লাবের বার্তায় বলা হয়, ‘যে দুয়ো দিতে চায়, সে স্টেডিয়ামের বাইরে গিয়ে দিতে পারে।’

সাংবাদিক মারিও কোর্তেগানা জানান, গ্রাদা অংশের কিছু সমর্থক দলকে সমর্থন দিচ্ছিলেন। তবে অন্য অংশের বাঁশির শব্দে সেই সমর্থন চাপা পড়ে যায়। বিরতির সময় অনেক দর্শককে সাদা রুমাল নাড়াতে দেখা যায়। এটিও অসন্তোষের স্পষ্ট ইঙ্গিত। বের্নাবেউতে এমন দৃশ্য রিয়াল মাদ্রিদের কঠিন সময়েরই ছবি তুলে ধরল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর