বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

পরাজিত অপশক্তি দেশে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৭২ টাইম ভিউ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পরাজিত অপশক্তি দেশে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। স্বৈরাচারের দোসররা যেন কোন ষড়যন্ত্রের জাল বিস্তার করতে না পারে সেজন্য সর্তক থাকতে পারে বাংলাদেশের পক্ষের শক্তি আজ ঐক্যবদ্ধ। তিনি মঙ্গলবার সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন।

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রতি বছর বিএনপির শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হতো গুলশান কার্যালয়ে। এবার সেই পরিস্থিতি বদলেছে, বিশাল জনসমাগম নিয়ে রাজধানীর লেডিস ক্লাবে আয়োজন হয় শুভেচ্ছা অনুষ্ঠানের। এতে অংশ নেন, পূজা উদযাপন কমিটি, ইসকনসহ সনাতন সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে আওয়ামী লীগ সরকারের সময় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার কথা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহ্বান জানান, পরাজিত শক্তির কোনো গুজব বা ষড়যন্ত্রে অংশ না নেয়ার। সবাই সবার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, নিশ্চিন্তে – নিরাপদে এটাই হওয়ার ছিল স্বাভাবিক।

 

রাষ্ট্রীয় নিরাপত্তা ও সংবিধান সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়া উচিত নয়। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করলে অর্জিত স্বাধীনতা বিফলে যেতে পারে। তিনি বলেন- চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিলে ভবিষ্যৎর জটিলতা এড়ানো সম্ভব। সংবিধান সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মানুষের ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর