বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

পাঁচ মেডিকেলে নতুন অধ্যক্ষ নিয়োগ

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭ টাইম ভিউ

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজসহ দেশের পাঁচ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (পার-১ শাখা) উপ-সচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অধ্যক্ষ পদে নিয়োগ পাওয়া চিকিৎসকরা হলেন, মানিকগঞ্জ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেনকে মানিকগঞ্জ মেডিকেলের অধ্যক্ষ পদে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলমকে সোহরাওয়ার্দী মেডিকেলের অধ্যক্ষ পদে, নেত্রকোণা মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডা. রুহুল কুদ্দুসকে পাবনা মেডিকেলের অধ্যক্ষ পদে, হবিগঞ্জ মেডিকেল কলেজের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. মোস্তাক আহম্মদ ভূঁইয়াকে সুনামগঞ্জ মেডিকেলের অধ্যক্ষ পদে ও নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. উজিরে আজম খানকে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেলের অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর