বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১০৪ টাইম ভিউ

খেলা ডেস্ক : বাংলাদেশ আর জিম্বাবুয়ে ক্রিকেটের মাঝে সম্পর্ক কেমন, তা অজানা নেই কারো। এক দল আরেক দলের সাথে যেন ওতপ্রোতভাবে জড়িত। যদিও মাঠের ক্রিকেটে দুই দলের দেখা নেই অনেকদিন। তবে সেই দূরত্ব কমছে শিগগিরই। মাস দেড়েক পরেই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে।

চলতি বছরের মে মাসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
শনিবার সেই সফরের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিরিজে টি-টোয়েন্টির সাথে থাকছে টেস্ট ম্যাচও। তবে সেটা স্থগিত করা হয়েছে এক বছরের জন্যে। দুই ম্যাচের সেই সিরিজ মাঠে গড়াবে আগামী বছরে। বিশ্বকাপকে কেন্দ্র করে আপাতত কেবল টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশ সর্বশেষ জিম্বাবুয়ের সাথে খেলেছিল ২০২২ সালের জুলাইয়ে, জিম্বাবুয়ের মাটিতে। ঘরের মাঠে দুই দলের দেখা হয়েছিল আরো বছর দু’এক আগে, ২০২০ সালে। ওইবার টেস্ট আর টি-টোয়েন্টি খেলেছিল দুই দল।আর সর্বশেষ টেস্ট খেলেছিল ২০১৮ সালে।

সব মিলিয়ে দীর্ঘ সময়ে আবার বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। সিরিজে অংশ নিতে এপ্রিলের ২৮ তারিখ বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মে মাসের ৩ তারিখ। ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। একই ভেন্যুতে ৫ ও ৭ মে হবে পরের দু’টি ম্যাচ। সিরিজের শেষ দু’টি ম্যাচ হবে ঢাকায়। ১০ এবং ১২ মে হবে এই ম্যাচ দু’টি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর