বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

পাকিস্তানের হারিস রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভার থ্রিলারে হেরে গেছে পাকিস্তান। হারের পর পর এবার পাকিস্তানি পেসার হারিস রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে। হারিস রউফের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন যুক্তরাষ্টের সাবেক এক ক্রিকেটার।

জুয়ান রাস্টি থেরন নামের এই সাবেক ক্রিকেটার ২০১০ থেকে ২০১২ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে হয়ে খেলেছেন।

প্রোটিয়াদের হয়ে ৪টি ওয়ানডে ও ৯টি টি–টোয়েন্টি খেলেছেন। পরে খেলেছেন যুক্তরাষ্ট্রের হয়েও। থেরন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক জয়ের পর প্রত্যাশিতভাবে খুশি হলেও পাকিস্তানের পেসার রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ নিজের হ্যান্ডলে থেরন লিখেছেন, ‘আইসিসি, আমরা কি বল বিকৃতি করতে দেখেও দেখব না? মাত্র দুই ওভার আগে যে বল বদল করা হয়েছে, তা রিভার্স করছে! হ্যারিস রউফকে আঙুলের নখ দিয়ে বলের ওপর আঁচড়াতে সবাই দেখেছে।

যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হারের পর পাকিস্তান অধিনায়ক বাবর আজমও বলেছেন, বল রিভার্স সুইং করায় তারা ইয়র্কার মারার চেষ্টা করেছেন। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে থেরন ছাড়া আর কেউ এখনো রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তোলেননি। তবে পাকিস্তানের পেসার রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন থেরন, যা নিয়ে বিতর্ক হলেও হতে পারে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর