শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

পাবিপ্রবি ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৯ টাইম ভিউ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গত সোমবার (৯ ডিসেম্বর) রাতে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরদিন মঙ্গলবার ওই ছাত্রীর মা বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই পাবনা শহরের বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন পাবনা শহরের কালাচাঁদপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে মেহেদী মাসুদ (২৬), চক রামচন্দ্রপুর এলাকার মোতালেব হোসেনের ছেলে মাহমুদুল হাসান সাজিদ (২৩) ও ও শালগাড়িয়া ফরেস্টপাড়া এলাকার জমির উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (২৭)।বুধবার পাবনা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী। ২০২২ সালে কালাচাঁদ পাড়া এলাকার মেহেদী মাসুদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের চাপে মেহেদী অন্যত্র বিয়ে করায় ২০২৪ সালের মে মাসে তাদের সম্পর্ক ছিন্ন হয়।এমতাবস্থায় গত সোমবার রাতে তার সাবেক প্রেমিক মেহেদী হাসান চা খাওয়ার নামে তাকে মোবাইল ফোনে ডেকে নেয়।

এরপর মোটরসাইকেলে বিভিন্নস্থানে ঘোরাঘুরি করে রাত সাড়ে ৯টার দিকে শহরের মেরিল বাইপাসের ফরেস্ট এলাকায় নিয়ে যায়৷ পরে পরিকল্পিতভাবে ফরেস্টের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে পালাক্রমে তিনজন ওই ছাত্রীকে ধর্ষণ করে।

পরে অবস্থা বেগতিক দেখে মেয়েটিকে তারা একটি অটোরিকশায় তুলে দিয়ে পালিয়ে যায়। বাড়িতে গিয়ে ঘটনা খুলে বলে ওই ছাত্রী।পাবনা সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দিলে মামলা নথিভুক্ত করা হয়। পরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরো জানান, আজ সকালে পাবনা জেনারেল হাসপাতালে ভুক্তভোগী ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর