শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

প্যারিস অলিম্পিক: কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে রাতে মাঠে নামবে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনাল রেসে টিকে থাকার মিশনে আজ রাতে ইউক্রেনের মুখোমুখি আর্জেন্টিনা। লিও-তে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

গ্রুপ-‘বি’র চার দলই একটি করে জয় পেয়েছে। তাইতো কোয়ার্টার ফাইনালে যাবার রেসে আছে সবাই। সেজন্য পরের রাউন্ডে যেতে ইউক্রেনের বিপক্ষে তিন পয়েন্ট চায় মাশ্চেরানোর দল। ড্র করলেও থাকবে সম্ভাবনা। তবে সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। যদিও সেই ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।

আর্জেন্টিনার বড় দুশ্চিন্তা রক্ষণ। এই বিভাগের দুর্বলতা কাটাতে বিশ্বকাপ জয়ী ওতামেন্ডিকে দলে ভিড়িয়েও প্রথম দুই ম্যাচে সাফল্য আসেনি। তবে মাঝমাঠ বেশ শক্তিশালী আলবিসেলেস্তাদের। আক্রমণে হুলিয়ান আলভারেজ গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন একাধিক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর