সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার: তৌহিদ হোসেন ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি সন্ত্রাসীরা যতই ঝামেলার দিকে যাক, আমরা প্রতিহত করার চেষ্টা করব: এসপি মাসুদ স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, নেই রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান প্রেরণা ছিলেন কাজী নজরুল: রিজভী হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহতদের ১৫ জনের পরিচয় শনাক্ত টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জন নিহত

প্রতীকী ফাঁসি নিলেন প্রাথমিকের তৃতীয় ধাপে নিয়োগের দাবিতে আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৯০ টাইম ভিউ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতীকী ফাঁসি কর্মসূচি পালন করেন আন্দোলনরত ব্যক্তিরা। আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে তারা জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীরা জানান, প্রতীকী ফাঁসি কর্মসূচিতে ছয়জন আন্দোলনকারী অংশ নেন। যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়, তবে তারা প্রতীকী নয়, ফাঁসির মাধ্যমে আত্মাহুতি দেবেন। প্রায় এক ঘণ্টা তারা এই কর্মসূচি পালন করেন। পরে সাড়ে বিকেল ৪টার দিকে র‍্যালি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান তাঁরা।

আন্দোলনকারীদের একজন আসাদুজ্জামান বলেন, টানা ২৪তম দিনের মতো তারা আন্দোলন করছেন। তাদের দাবি মেনে না নেওয়ায় আজ প্রতীকী ফাঁসি কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে, দাবি মানা না হলে এটি আর প্রতীকী কর্মসূচি থাকবে না। তারা ফাঁসির মাধ্যমে আত্মাহুতি দেবেন।তিন ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। কিন্তু তৃতীয় ধাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত-মৌখিক পরীক্ষা শেষে গত বছরের ৩১ অক্টোবর ফলাফল প্রকাশিত হয়। এতে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হন।নিয়োগবঞ্চিত কয়েকজন রিট করলে ৬ হাজার ৫৩১ জনের ফলাফল ও নিয়োগপত্র প্রদান-সংক্রান্ত সিদ্ধান্তের কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করা হয়। চূড়ান্ত শুনানি শেষে ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট চূড়ান্ত ফলাফল ও নির্বাচিতদের নিয়োগপত্র দেওয়ার সিদ্ধান্ত বাতিল ঘোষণা করে রায় দেন। এ রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর