রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

প্রবাসীদের ই-পাসপোর্টের ফি নিয়ে বড় সুখবর

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ টাইম ভিউ

অনলাইন ডেক্স : বিশ্বের ১৭৪টি দেশে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত। সরকার ধাপে ধাপে বিভিন্ন দেশে চালু করছে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম। তারই অংশ হিসেবে চলতি বছরের জুন মাসে কুয়েতে শুরু হয় ই-পাসপোর্ট সেবা।ছাত্র ও সাধারণ শ্রমিকদের ১০ বছর মেয়াদী ই-পাসপোর্ট করতে ফি ধরা হয়েছিল সাড়ে ১৫ কুয়েতি দিনার। ড্রাইভার, ক্লিনার, পেইন্টার,ইলেক্ট্রিশিয়ানসহ অন্যান্য পেশার প্রবাসীদের ক্ষেত্রে ১০ মেয়াদী ই-পাসপোর্ট করতে ফি দিতে হতো সাড়ে ৩৮ কুয়েতি দিনার। কুয়েতসহ অন্যান্য দেশের প্রবাসীদের দাবি ও দূতাবাসে প্রচেষ্টায় ১৭ অক্টোবর থেকে সেই ফি কমিয়ে সবার জন্য সাড়ে ১৫ কুয়েতি দিনার কার্যকর করা হয়েছে।

বুধবার কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মাদ আসিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন ।

রাষ্ট্রদূত বলেন, ‘আমরা নিজেরাই উদ্যোগী হয়ে ড্রাইভার, ক্লিনার, পেইন্টারসহ অন্যান্য পেশায় কর্মরত প্রবাসীদের ই-পাসপোর্ট ফি কমাতে অনুরোধ করি। প্রবাস বান্ধব সরকার এতে রাজি হয়েছে। কমানো হয়েছে ই-পাসপোর্ট ফি। মঙ্গবার থেকে সেটা কার্যকর হয়েছে।
প্রবাসীদের আগের এমআরপি পাসপোর্টের সাথে জন্মনিবন্ধন অথবা ভোটার আইডি তথ্য সঠিক থাকলে ১ মাসে ই-পাসপোর্ট পেয়ে যান প্রবাসীরা।’

ই-পাসপোর্টের ফি কমানোয় এবং ১ মাসের পাসপোর্ট পেয়ে খুশি কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানান দূতাবাস ও বাংলাদেশ সরকারের প্রতি।জানা যায়, আগামী ২০২৫ সালের মধ্যে প্রবাসেও এমআরপি পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর