বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বরিশালকে ১৬ রানে হারিয়েছে চট্টগ্রাম

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৪ টাইম ভিউ

ক্রীড়া ডেস্ক : চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ রানে হেরেছে বরিশাল। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মঙ্গলবার মিরপুরের শের-ই-বাংলায় আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রানে থেমেছে বরিশাল।

১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বরিশাল। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি আহমেদ শেহজাদ। ১৬ রান করে এই পাকিস্তানি ওপেনার সাজঘরে ফিরলে ভাঙে ২৮ রানের উদ্বোধনী জুটি।তিনে নেমে পুরোপুরি ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার। একই পথে হেঁটেছেন চারে নামা মেহেদি হাসান মিরাজও। এই দুই ব্যাটারই ২ বল করে খেলে ডাক খেয়েছেন। দলের আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ফিরেছেন ৯ রান করে।

এক প্রান্তে ব্যাটারদের এমন নিয়মিত আসা-যাওয়ার মধ্যে ব্যতিক্রম ছিলেন কেবল তামিম ইকবাল। এক প্রান্ত আগলে রেখে খেলার চেষ্টা করেছেন তিনি। পেতে পারতেন আসরে তার প্রথম ফিফটির দেখাও। তবে ১ রানের জন্য মাইলফলক ছুঁতে পারেননি তিনি। ৪৬ বলে ৪৯ রান করেছেন অধিনায়ক।

তামিম ফেরার পর ম্যাচ থেকেই দূরে সরে যায় বরিশাল। শেষদিকে মোহাম্মদ সাইফুদ্দিনের ১৮ বলে ৩০ রানের ইনিংস শুধুই ব্যবধান কমিয়েছে, জয়ের জন্য যথেষ্ট হয়নি।

এর আগে শুরুতে ব্যাটিং করতে নেমে দুই ওপেনারের ব্যাটে ভালো সূচনা পায় চট্টগ্রাম। ১০ রান করে তানজিদ তামিম সাজঘরে ফিরলে ভাঙ্গে ৩৯ রানের উদ্বোধনী জুটি। তামিম সুবিধা করতে না পারলেও আরেক ওপেনার জশ ব্রাউন শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ২৩ বল খেলে ৩৮ রানে থেমেছেন তিনি।

তিনে নেমে এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন টম ব্রুস। এই কিউই ব্যাটার এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন। শেষ পর্যন্ত ফিফটির দেখাও পেয়েছেন। তার ব্যাট থেকে এসেছে ৪০ বলে অপরাজিত ৫০ রান। শেষদিকে মিডল অর্ডার ব্যাটারদের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ফলে দেড়শো রানের মাইলফলক ছোঁয়া হয়নি চট্টগ্রামের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর