শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, দেশে প্রাণহানি ১২১৪ লিসবনে শিক্ষার্থীদের বিক্ষোভ: বন্ধ কামোঁস মাধ্যমিক বিদ্যালয়

বাংলাদেশে চালু হলো টিকটকের বিজ্ঞাপন সুবিধা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৪১ টাইম ভিউ

বাংলাদেশে সম্প্রতি বিজ্ঞাপন সুবিধা চালু করেছে টিকটক। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে সহজে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ দিতে, টিকটকের সেলস পার্টনার হিসাবে নির্বাচিত করা হয়েছে ডিজিটাল বিজ্ঞাপনে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যালেফকে (সাবেক এইচটিটিপুল)।

বিশ্বজুড়ে টিকটকের ব্যবহারকারী ১ বিলিয়নেরও বেশি। বাংলাদেশেও প্ল্যাটফর্মটির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। টিকটকের এই বিশাল পরিসরের ইউজারদের সাথে ব্র্যান্ডগুলোকে কাজ করার সুযোগ করে দিতে এই পার্টনারশিপ।

অ্যালেফ প্রতিষ্ঠানটির পার্টনার ও চিফ অপারেটিং অফিসার ইগ্নাশিও ভিদাগিউরেন বলেন, “বাংলাদেশের বিজ্ঞাপনদাতা, এজেন্সি এবং ছোট-মাঝারি প্রতিষ্ঠানগুলোকে টিকটক প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত করাই আমাদের সেলস পার্টনারশিপের উদ্দেশ্য। আমাদের মূল লক্ষ্য হলো ‘সকলের জন্য ডিজিটাল বিজ্ঞাপন’ এবং তা শুধুমাত্র শিক্ষা, তথ্য এবং স্থানীয়দের সহায়তার ভিত্তিতেই সম্ভব।”

পাকিস্তান এবং বাংলাদেশের টিকটকের গ্লোবাল বিজনেস সলিউশন বিভাগের পার্টনারশিপ ম্যানেজার ফাইজা জাফর বলেন, ‘টিকটকের সেলস পার্টনার হিসাবে অ্যালেফকে বাংলাদেশে ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশের বিজ্ঞাপনদাতারা এখন নতুন ধরনের ডিজিটাল বিজ্ঞাপন ফরম্যাট ব্যবহার করতে পারবেন। এই পরিষেবাটি দ্রুততর হওয়ায় তা সুবিধাজনকও হবে যা অন্য প্ল্যাটফর্মগুলোতে এখনও নেই।’

টিকটক বলছে, তাদের এই উদ্যোগ এদেশে বিজ্ঞাপনদাতাদের জন্য ডিজিটাল মার্কেটিং করার এটি একটি নতুন সুযোগ তৈরি করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর