শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ককটেল বিস্ফোরণ-বাসে আগুন: ঢাকার প্রবেশপথে ২০০টির বেশি চেকপোস্ট সীমান্তের ভিন্নধর্মী গল্পে দোয়েল, আসছে স্বল্পদৈর্ঘ্য ‘ডাঙগোয়াল’ নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত এই মেট্রোলাইন হবে: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বিএনপি সরকারে এসে জনগণের মানবাধিকার হরণ ও গণতন্ত্র ধ্বংস করছে: নাহিদ ইসলাম নভেম্বর-ডিসেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান যে কোনো নাগরিকের দেশে ফেরার অধিকার সংবিধানেই রয়েছে: রুমিন ফারহানা মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবকে গৃহবন্দি রাখার অনুমতি দিলেন রাজা সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার, রিমাণ্ড আবেদন সাতক্ষীরায় যুবলীগের ১৪ নেতা কর্মীর নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, গ্রেফতার- ৪

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ টাইম ভিউ
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল
ছবি-সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছিল বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একটি আমন্ত্রণ ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য, অন্যটি বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ দাবি করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম।পরে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তাকে ব্রিকস সম্মেলনেও আমন্ত্রণ জানানো হয়। অর্থাৎ তিনি দুটি আমন্ত্রণ পেয়েছেন, একটি দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি ব্রিকস সম্মেলনের জন্য।

’তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে আমরা এখনো কোনো তথ্য পাইনি। এ বিষয়ে যখনই আমাদের কাছে কিছু জানানোর মতো থাকবে, আমরা অবশ্যই আপনাদের জানাব।ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক সংবেদনশীল অবস্থায় রয়েছে। তাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ একাধিকবার ভারতের কাছে অনুরোধ করেছে। তবে ভারত এখনো সেই অনুরোধে সাড়া দেয়নি।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণের বিষয়ে ভারতের এই ব্যাখ্যা আসে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্যের পর। তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি; আমন্ত্রণ দেওয়া হয়েছিল বিমসটেকের চেয়ারম্যান হিসেবে।

ভারত ব্রিকসের বর্তমান আয়োজক দেশ হিসেবে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানিয়েছিল। বিমসটেকের সদস্য বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

গত সপ্তাহে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেননি।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখনো ভারত সফর করেননি তারেক রহমান। ঢাকা জানিয়েছে, বহুপক্ষীয় কোনো আয়োজনের মাধ্যমে নয়, বরং সরাসরি দ্বিপক্ষীয় যোগাযোগের মধ্য দিয়ে ভারতের সঙ্গে নতুন কর্মসম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর