বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বাইপাস সার্জারি করাতে হবে সালাউদ্দিনকে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১২৩ টাইম ভিউ

অনলাইন ডেক্স :বুধবার হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের কিংবদন্তি ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। জানা যায়, হৃদযন্ত্রের সমস্যার কারণে তাকে ভর্তি করা হয়েছে। পর্যবেক্ষণের পর চিকিৎসকরা জানিয়েছেন, বাইপাস সার্জারি করাতে হবে সালাউদ্দিনকে। সালাউদ্দীনের পরিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বিষয়টি নিশ্চিত করেছে।

গত কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি আছেন সালাউদ্দিন। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, তার হৃদযন্ত্রে কয়েকটি ব্লক ধরা পড়েছে। যে কারণে চিকিৎসকরা পর্যালোচনা করে বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। তবে কবে নাগাদ অস্ত্রোপচার হবে সেটা অবশ্য জানায়নি।

তার বয়স ৭০ হওয়ায় সালাউদ্দিনের জন্য অস্ত্রোপচার এক প্রকার ঝুঁকিও। সালাউদ্দিনের পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া চাওয়া হয়েছে এবং কাজী সালাউদ্দীন চিকিৎসকদের ওপর আস্থাশীল এবং আত্মবিশ্বাসী যে, অস্ত্রোপচারের পর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর