বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বাবর- রিজওয়ানের ওপর বিধিনিষেধ আরোপ

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৮৫ টাইম ভিউ

গত বছরের ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও চরম ব্যর্থ পাকিস্তান দল। যুক্তরাষ্ট্রের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বাবর-রিজওয়ানরা। এর পর থেকে পাকিস্তান ক্রিকেট নিয়ে সমালোচনা সবখানে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড বাবর আজমদের নিয়ে কঠিন সিদ্ধান্ত নিল।

এবার পাকিস্তানি ক্রিকেটারদের ওপর বিদেশি লিগে খেলতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করল বোর্ড। আগামী কয়েক মাসে পাকিস্তানের কোনো আন্তর্জাতিক সিরিজ় নেই। কিন্তু তা-ও বাবরেরা বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলতে যেতে পারবেন না। তবে সবাইকে না।

তিনজন ক্রিকেটারকে এই শাস্তি দেওয়া হয়েছে। বাবর ছাড়াও শাহিন আফ্রিদি এবং মোহাম্মদ রিজ়ওয়ানকে বিদেশি লিগে খেলতে যাওয়ার অনুমতি দেয়নি বোর্ড। বাবর, শাহিন এবং রিজ়ওয়ানের কানাডার টি-টোয়েন্টি লিগে খেলার কথা ছিল। কিন্তু সেই লিগে খেলার ছাড়পত্র দেওয়া হয়নি তাদের।

১২ জন ক্রিকেটারকে বিদেশি লিগে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা হলেন- আবরার আহমেদ, ফখর জমান, হারিস রউফ, মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, মোহাম্মদ হাসনাইন, সালমান আগা, শাদাব খান, শারজিল খান, সোয়েব মাকসুদ, জামান খান এবং উসামা মির।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর