সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে বিতর্ক কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী ‘ব্যাচেলর পয়েন্ট’ এ দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই লেবাননে যুদ্ধবিরতি ও তেলের ছাড়পত্র না দিলে হরমুজ প্রণালি খুলবে না: ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী নৃশংসভাবে খুন হওয়া নাজমুলের পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ চাঁদাবাজির মামলায় এনসিপির নেতাসহ আটক ২ চাঁদাবাজির অভিযোগ: এমপিপুত্র সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

বিএনপি সব পর্যায়ে জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চায়: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

শুধু কি এমপি-মন্ত্রীরা জবাবদিহি করবে তা নয়, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়েও সবাই জবাবদিহি করবে। চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাইকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগের সময় কোনো ক্ষেত্রেই জবাবদিহি ছিল না। কিন্তু আমরা দেশে জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাচ্ছি। জবাবদিহি ছিল না বলেই আওয়ামী লীগের নেতারা হাজার কোটি টাকা পাচার করেছেন। দেশে জবাবদিহি থাকলে অর্থ পাচার সম্ভব ছিল না।

তিনি বলেন, শুধু কি এমপি-মন্ত্রীরা জবাবদিহি করবে তা নয়, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়েও সবাই জবাবদিহি করবে। চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাইকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে।শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরে বিভাগীয় কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি একটি জনমুখী দল এবং দলটির নেতাকর্মীরাও জনবান্ধব। আমরা শিগগিরই দেশকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে চাচ্ছি। স্বৈরাচারকে বিদায় করার পেছনে দেশের সব শ্রেণি পেশার মানুষের ভূমিকা রয়েছে। এটি ভোলা যাবে না। এখন জনগণের আস্থা ধরে রাখতে সবাইকে নিয়ে কাজ করতে হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি একটি স্বাধীন নির্বাচন চায়। সেই নির্বাচনের ফল যাই হোক তা বিএনপি মেনে নেবে। জনসমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনের সুযোগ পাবে বলেও মন্তব্য করেন তিনি। চিকিৎসা প্রসঙ্গে তারেক বলেন, দেশীয় চিকিৎসকদের রোগীদের আস্থা অর্জন করতে হবে। তাহলেই রোগীরা বিদেশে যাবে না। এ সময় রোগীদের আস্থা অর্জনে ডাক্তারদের আহ্বানও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর