বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বিপিএলে যুক্ত হচ্ছেন শহিদ আফ্রিদি

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৯০ টাইম ভিউ

বাংলদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) যুক্ত হচ্ছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হচ্ছেন আফ্রিদি।ক্রিকেটকে গুডবাই বলার আগে আফ্রিদিকে নিয়মিত দেখা যেত বিপিএলে। বাংলাদেশে এসে খেলতে সবসময়ই মুখিয়ে থাকতেন তিনি। বাংলাদেশকে সেকেন্ড হোম বলতেও কখনো পিছু পান হননি বুমবুম খ্যাত এই পাকিস্তানি ক্রিকেটার।

ঢাকা গ্ল্যাডিয়েটরস, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স এবং সিলেট সুপার স্টার্সের হয়ে বিপিএল খেলেছেন। ৪৫ ম্যাচে ৫৩৯ রান ও ৫৭ উইকেট পেয়েছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা গ্ল্যাডিয়েটরস এবং ঢাকা ডায়নামাইটসের হয়ে শিরোপা জয়ের রেকর্ডও আছে তার।   চিটাগং কিংস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আফ্রিদিকে অ্যাম্বাসেডর বানানোর কথা। তাদের ভাষ্য, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, ‘বুমবুম’ আফ্রিদি চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হচ্ছেন। ২০১৮ সালে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নেন আফ্রিদি। পাকিস্তানের হয়ে ৫১৮ আন্তর্জাতিক ম্যাচ খেলার পর জার্সি তুলে রাখেন।

এরপর পেশাদার ক্রিকেটে আরো কয়েক বছর তাকে দেখা যায়। পাকিস্তানের প্রধান নির্বাচক পদেও কিছুদিন চাকরি করেছেন।সম্প্রতি তাকে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল লিগে অংশ নিতে দেখা গেছে। খেলছেন টেক্সাস গ্ল্যাডিয়েটরসের হয়ে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর