বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বিশ্রাম শেষে মাঠে ফিরে রানের দেখা পেলো লিটন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৯৯ টাইম ভিউ

খেলা ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের পর আবাহনীর কাছ থেকে বিশ্রামে চেয়ে নিয়েছিলেন লিটন দাস। দলটির কোচ খালেদ মাহমুদ সুজনই জানিয়েছিলেন লিটনের বিশ্রামের কথা। বিশ্রাম শেষে দুই ম্যাচ পর ফিরে রানের দেখা পেয়েছেন এই ব্যাটার।

আজ প্রাইম ব্যাংকের বিপক্ষে আবাহনীর পাঁচ উইকেটে জয়ের পথে অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলেছেন লিটন।

তাঁর ১০৬ বলের ইনিংসটি ৭টি চারে সাজানো। আগে ব্যাটিং করে ১৭৮ রানে অলআউট হয় তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের প্রাইম ব্যাংক।
বড় রানের দেখা পাননি তামিম। তাসকিন আহমেদের বলে একরান করে তানভীর ইসলামের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।

প্রাইম ব্যাংকের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন জাকির হাসান। এছাড়া মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৪৪ রান। আবাহনীর হয়ে শরিফুল ইসলাম তিন উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন, তানভীর ও মোসাদ্দেক হোসেন সৈকত।

ছোট লক্ষ্য ১১.৩ ওভার হাতে রেখে তাড়া করে ফেলে আবাহনী। এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেনিংয়ে নামা লিটন শেষ পর্যন্ত থেকে ম্যাচ শেষ করেন। এনামুল ও নাজমুল হোসেন শান্ত ২২ রান করে করেন। ঝোড়ো ইনিংস খেলেন তাওহিদ হৃদয়। ২৭ বলে ৫ ছক্কা ও ৪ চারে ৫৫ রান করে বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর বলে এলবিডব্লু হন তাওহিদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর