বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর কষ্টের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে রেকর্ড ভোট, জরিপে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত জাপানি বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ব্রিটিশরা না থাকলে আমেরিকানরা এখন ফরাসি ভাষায় কথা বলত :ট্রাম্পকে খোঁচা চার্লসের হবিগঞ্জে টানা বৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ৫ হাজার হেক্টর ধান, বাঁধ ভেঙে ঢুকছে পানি বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের বিসিবি নির্বাচনের পরও তামিমকে সভাপতি হিসেবে দেখতে চান সাকিব মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ ব্যবহারের প্রস্তাব শামা ওবায়েদের গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’: আইনমন্ত্রী বাড়াবাড়ি করলে বলতে ইচ্ছা করে, তোরা রাজাকার-আলশামস-আলবদর: স্বাস্থ্যমন্ত্রী

বিসিবি নির্বাচনের পরও তামিমকে সভাপতি হিসেবে দেখতে চান সাকিব

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১২ টাইম ভিউ
বিসিবি নির্বাচনের পরও তামিমকে সভাপতি হিসেবে দেখতে চান সাকিব

অনেক জল্পনা-কল্পনার পর চলতি মাসেই ৩ মাসের জন্য দায়িত্ব নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির আসনে বসেছেন তামিম ইকবাল। সাবেক এই অধিনায়ক আসন্ন নির্বাচনেও অংশ নেবেন। এর ফলে তার সামনে সুযোগ আছে নির্বাচিত কমিটিতে ৪ বছরের জন্যও সভাপতি হওয়ার। অন্তত তার সাবেক সতীর্থ সাকিব আল হাসান ঠিক এমনটাই চান।

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে সাকিব আল হাসান জানান, তামিমকে পরবর্তী নির্বাচনে বিসিবি সভাপতি হিসেবে বিজয়ী দেখতে চান তিনি। সেইসঙ্গে তামিমের মেধা ও পরিকল্পনায় বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে বলেও বিশ্বাস তার।

এ প্রসঙ্গে সাকিব আল হাসান বলেন, ‘সে এখনও নির্বাচিত সভাপতি হয়নি। মূলত নির্বাচন আয়োজনের জন্য দায়িত্ব পেয়েছে। আশা করি নির্বাচিত কমিটিতেও সে সভাপতি হবে। তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে। অবশ্যই বাংলাদেশ ক্রিকেট ওর দ্বারা উপকৃত হবে।’

সাম্প্রতিক সময়ে বিসিবিতে বারবার পরিবর্তন এলেও সাকিবের দেশে ফেরার বিষয়টির সুরাহা হয়নি এখনও। ফারুক আহমেদের বোর্ড থেকে শুরু। এরপর আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে সাকিবকে ফেরানোর তোরজোড় শুরু হয়। সেই বোর্ড এখন অবশ্য অতীত ইতিহাস। দায়িত্ব এখন তামিম ইকবালের কাঁধে। এখন কী তবে সাকিব আল হাসানের ফেরা হবে লাল-সবুজের জার্সিতে?সাবেক এই অধিনায়ক অবশ্য আশায় বুক বাঁধছেন। এখনও স্বপ্ন দেখছেন, দেশে এসে খেলতে পারবেন নিজের বিদায়ী ম্যাচ। এ বিষয়ে তিনি বলেন, ‘দেখা যাক। আশা করি সব আস্তে আস্তে ভালো হবে। আমি আশাবাদী, আমার চাওয়া পূরণ হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর