বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪৭ টাইম ভিউ
বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ

বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের একজন পরিচালক ছিলেন ইশতিয়াক সাদেক। তবে আজ (শনিবার) বিসিবির পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি। ঢাকা পোস্টকে বিশ্বস্ত একটি সূত্র এই তথ্য জানিয়েছেন।

আজ দুপুরে বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। আর সেখানেই পদত্যাগপত্র জমা দিয়েছেন ইশতিয়াক। তবে ঠিক কী কারণে পদত্যাগ করেছেন সেটি এখনো নিশ্চিত করে জানা যায়নি।বিসিবির বর্তমান কমিটিতে গেম ডেভলপমেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন ইশতিয়াক। বোর্ড পরিচালকের পাশাপাশি সেই দায়িত্বেও আর থাকছেন না তিনি।

জানা গেছে, অনন্ত আরও দুই জন বোর্ড পরিচালক পদত্যাগ করতে পারেন চলমান পরিচালনা পর্ষদ থেকে।সম্প্রতি দেশের এক ফ্রিল্যান্সার সাংবাদিকের প্রতিবেদনে দাবি করা হয়, ফিক্সিংয়ের সঙ্গে জড়িত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোখলেসুর রহমান শামীম। এমন খবর প্রকাশিত হওয়ার পর গতকাল (শুক্রবার) বিসিবির সব ধরনের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। তার আগে তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে অব্যাহতি দেওয়া হয় আরেক বোর্ড পরিচালক নাজমুল ইসলামকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর