বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৯১ টাইম ভিউ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে নতুন পরিচালক হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

এ বিষয়ে শুক্রবার (৩০ মে) এনএসসি সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, বিসিবির গঠনতন্ত্রের ১৩.২ (খ) (৪) অনুচ্ছেদ অনুযায়ী আমিনুল ইসলামকে এনএসসির মনোনীত পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হলো। একইসঙ্গে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাতে বিসিবি পরিচালক পদ থেকে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে এনএসসি, যার ফলে ওই পদটি শূন্য হয়। নতুন মনোনয়নের মাধ্যমে সেই শূন্যস্থান পূরণ করা হলো।

উল্লেখ্য, ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। দেশের অভিষেক টেস্টে প্রথম সেঞ্চুরির মালিকও তিনি। খেলোয়াড়ি জীবনের পর অস্ট্রেলিয়ায় কোচিংয়ের প্রশিক্ষণ শেষে নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটিতে কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। দেশে ফিরে আবাহনীকে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেন কোচ হিসেবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর