বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ভারতের কোচের দায়িত্ব ছাড়ছেন দ্রাবিড়

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৯৫ টাইম ভিউ

বিশ্বকাপের পরই রাহুল দ্রাবিড় যে ভারতের কোচের দায়িত্ব ছাড়ছেন, সেটা মোটামুটি নিশ্চিত ছিল। এর মধ্যে কোচ পদে নিয়োগ বিজ্ঞপ্তিও দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সুযোগ থাকলেও নতুন করে আবেদন করেননি দ্রাবিড়। এই মুহূর্তে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে আছে ভারত।

সেখানে এবার দ্রাবিড় নিজেই জানিয়েছেন, বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়ছেন তিনি। নিউ ইয়র্কে গত রাতে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘বর্তমানের সূচি যেমন এবং আমি নিজের জীবনে যে পর্যায়ে রয়েছি, তাতে আমার মনে হয় না আবার পুনরায় আবেদন করতে পারব। সুতরাং এটাই আমার শেষ কাজ (ভারতের কোচ হিসেবে)। আমি কাজটা করতে ভালোবাসি।

সব টুর্নামেন্টই গুরুত্বপূর্ণ। তবে আমি বলব না এটা আমার শেষ টুর্নামেন্ট বলে বেশি গুরুত্বপূর্ণ। তেমনটা মোটেও নয়।’
২০২১ সালের নভেম্বরে রবি শাস্ত্রীর পর ভারতের প্রধান কোচের দায়িত্বে বসেন দ্রাবিড়।

আড়াই বছরে তাঁর অধীনে খেলেছে ভারত। সময়টা দারুণ উপভোগ করেছেন বলে জানিয়েছেন দ্রাবিড়, ‘আমি ভারতীয় কোচ হিসেবে নিজের সময়টা দারুণভাবে উপভোগ করেছি। এই কোচিং করার দায়িত্বটা সত্যিই আর পাঁচটা সাধারণ কাজের চেয়ে ভিন্ন। আমি এই কাজটা দারুণ উপভোগ করেছি এবং এই দলের সবার সঙ্গে কাজ করাটা খুবই সৌভাগ্যের।’

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর