বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ভিনিসিয়ুসের পেনাল্টি না দেওয়ার ভুল স্বীকার করল কনমেবল

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৭৪ টাইম ভিউ

কোপা আমেরিকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। ম্যাচ শেষে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। তার একটি ছিল বক্সের ভেতরে ফাউল করার পরেও পেনাল্টি না দেওয়া।

দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল জানিয়েছে, কোপা আমেরিকায় গতকাল ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে ৪২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রকে বক্সের ভেতর ফেলে দেওয়ার পরও পেনাল্টি না দেওয়ার ভুল সিদ্ধান্ত নিয়েছেন রেফারি ও ভিএআর।

এতে ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে ব্রাজিল।
ম্যাচের ৪২ মিনিটে নিজেদের বক্সে ভিনিসিয়ুসকে ফেলে দেন কলম্বিয়ান ডিফেন্ডার দানিয়েল মুনোজ। কিন্তু রেফারি ফাউলের বাঁশি বাজাননি। পেনাল্টি দাবি করে ব্রাজিল।

দৃশ্যটি কাছ থেকে দেখতে না পেরে খেলা চালিয়ে যান রেফারি। পরে পেনাল্টি হয়েছে কি না খতিয়ে দেখতে ভিএআর আর্জেন্টাইন মাউরো ভিজিলিয়ানোর কাছে যাওয়া হয়। মুনোজ বল স্পর্শ করেছিলেন, এটা ভেবে ভিএআর রেফারি মাঠের রেফারির সিদ্ধান্ত কার্যকর রাখেন। কর্নারের নির্দেশ দেন রেফারি।

গতকাল কনমেবলের ভিডিও বার্তায় বলা হয়, ‘খেলার ৪২ মিনিটে বক্সের (কলম্বিয়ার) ভেতর বল দখলের লড়াই চলে। লড়াইয়ে ডিফেন্ডার বল স্পর্শ করেননি। রেফারির চোখে এই দৃশ্য ধরা পড়েনি, তিনি খেলা চালিয়ে যেতে বলেন। ভিএআরও এটা দেখতে ব্যর্থ হয়েছে যে ডিফেন্ডার বল স্পর্শ করেননি, তিনি ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। এরপর ভিএআর মাঠের সিদ্ধান্ত বহাল রাখার ভুল রায় দিয়েছে।

এ ক্ষেত্রে ভিএআরের সিদ্ধান্ত ছিল ভুল। সঠিক সিদ্ধান্ত নিলে পেনাল্টি পেত ব্রাজিল। ব্রাজিল কোচ দরিভালের ভাষায় ম্যাচের দৃশ্যপটও বদলে যেতে পারত তাতে। ব্যবধান ২-০ হতে পারত।

এই ম্যাচে ভিএআরের আরেকটি সিদ্ধান্ত নিয়েও হয়েছে বিতর্ক। কনমেবল এই সিদ্ধান্তের বিশ্লেষণও করে, তাতে দেখানো হয়েছে যে ১৯তম মিনিটে ফ্রি-কিক থেকে বল পেয়ে হেডে গোল করে কলম্বিয়া। তবে তাৎক্ষণিকভাবে সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলেন। তখনো নিশ্চিত হতে ভিএআর পরীক্ষা হয়। তাতে অফসাইডের সিদ্ধান্তই বহাল থাকে। কনমেবল দেখিয়েছে, আসলেই কলম্বিয়ার একজন খেলোয়াড় অফসাইডে ছিলেন। কাজেই এ ক্ষেত্রে ভিএআরের সিদ্ধান্ত ঠিক ছিল।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর