বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

মঙ্গলবার বিজয় শোভাযাত্রা করবে আ`লীগ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৭৬ টাইম ভিউ

অনলাইন ডেক্স : মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন পর্যন্ত বিজয় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। কাল মঙ্গলবার বেলা আড়াইটায় শর্ত সাপেক্ষে এই শোভাযাত্রা করার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। আজ সোমবার ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা দলটিকে এই কর্মসূচি পালনের অনুমতি দেয়।

ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের সই করা করা এক চিঠিতে অনাপত্তির কথা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশকে জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পত্রের মর্ম এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালন ও সার্বিক আইন-শৃংখলা বজায় রাখার শর্তে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ১৯ ডিসেম্বর বিকাল ২টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (রমনা) থেকে মৎস্য ভবন, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি ৩২ পর্যন্ত ‘মহান বিজয় দিবস-২০২৩’ উপলক্ষে র‌্যালি অনুষ্ঠানের অনাপত্তি জ্ঞাপন করা হলো।

এর আগে গত রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়য়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের সোমবারের বিজয় শোভাযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরদিন কাল মঙ্গলবার বেলা আড়াইটায় আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডি বত্রিশে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন পর্যন্ত বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষিত হওয়ায় বিজয় শোভাযাত্রা কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মঙ্গলবার সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারা দেশে বিজয় শোভাযাত্রা কর্মসূচি পালনের জন্য আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর