বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

মাঠে কটাক্ষের শিকার আজম খান

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১১৪ টাইম ভিউ

সময়টা মোটেও ভালো যাচ্ছেনা পাকিস্তানের উইকেরক্ষক ব্যাটার আজম খানের। সমর্থক থেকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার সবাই তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা নিয়ে সমালোচনা করেছিল। এবার মাঠেই সমর্থকদের দ্বারা বুলিংয়ের শিকার হলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নেমে একাদশে সুযোগ পেয়েও সেটি কাজে লাগাতে ব্যর্থ হন আজম খান। প্রথম বলেই এলবিডব্লিউয়ের শিকার হয়ে শূন্য রান করে মাঠ ছাড়েন তিনি। তবে সেখানেও ঘটিয়েছেন বিপত্তি।

আউট হয়ে ফেরার সময় দর্শক সারিতে থাকা এক সমর্থক তাকে উদ্দেশ্য করে ‘মোটা হাতি’বলায় সেই দর্শকের উপর খেপে যান আজম খান।

চোখ রাঙানি দিয়ে সেই দর্শককে কিছু বলতেও দেখা যায় তাকে। তবে কী বলছেন জানা যায়নি। পরে অবশ্য নিজেকে সামলে ড্রেসিংরুমের দিকে চলে যান।
উল্লেখ্য, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আর ক্যারিবিয়ান লিগে দুর্দান্ত পারফর্ম করে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পান আজম।

তবে জাতীয় দলের জার্সিতে বারবার ব্যর্থ হচ্ছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর