বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরে এসেছেন সাকিব আল হাসানও

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৩ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : এশিয়া কাপের মাঝপথেই ঢাকায় ফিরে আসার কথা ছিল মুশফিকুর রহিমের। পারিবারিক কারণেই তার ফেরার কথা ছিল। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষেই তিনি ঢাকায় ফিরে এসেছেন। তবে মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরে এসেছেন অধিনায়ক সাকিব আল হাসানও।

সাকিব কেন ঢাকায় ফিরে এসেছেন, তার কারণ জানা যায়নি। এশিয়া কাপে সুপার ফোরে বাংলাদেশের পরের ম্যাচ ১৫ সেপ্টেম্বর, ভারতের বিপক্ষে। তার আগে অন্তত পাঁচদিন সময় হাতে রয়েছে। এ সময়টাতে ঢাকায় কোনো কাজ রয়েছে হয়তো সাকিবের, যে কারণে তিনি ফিরে এলেন।

মুশফিকের স্ত্রী সন্তানসম্ভবা। এ সময়টাতে ডেলিভারির সম্ভাবনা রয়েছে। স্ত্রীর পাশে থাকতেই ঢাকা ফিরেছেন মুশফিক। জানা গেছে, ১৩ সেপ্টেম্বর, সাকিব এবং মুশফিক, দুজনই এক সঙ্গে আবার কলম্বো ফিরে যাবেন। গিয়ে খেলবেন ১৫ তারিখের ম্যাচ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর