বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

মেসি-সুয়ারেসকে ছাড়াই মায়ামির জয়

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

বিশ্রাম দেওয়া হয় দলের সেরা তারকা লিওনেল মেসিকে। খেলেননি উরুগুয়ে ফরোয়ার্ড লুই সুয়ারেসও। এই দুই তারকার সঙ্গে একাদশের বাইরে রাখা হয় সের্হিয়ো বুশকেত্সকেও। দলের সেরা তারকারা না খেললেও কানাডার ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে ইন্টার মায়ামি।

মেজর লিগ সকারে টানা দশ ম্যাচ অপরাজিত জেরার্দো তাতা মার্তিনোর দল। ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ২-১ গোলে হারিয়েছে মেসি-সুয়ারেসহীন মায়ামি। ডেভিড বেকহ্যামের দলের জয়ের নায়ক রবার্ট টেলর। একটি গোল করার পাশাপাশি লিওনার্দো ক্যাম্পানার গোলটির অ্যাসিস্টও করেছেন তিনি।

ভ্যাঙ্কুভারকে হারিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার শীর্ষস্থানও ধরে রেখেছে মায়ামি। ১৬ ম্যাচ শেষে জেরার্দো তাতা মার্তিনোর দলের সংগ্রহ ৩৪ পয়েন্ট। এক পয়েন্ট পেছনে থাকা সিনসিনাটি ম্যাচও খেলেছে মায়ামির চেয়ে একটি কম।
আট দিনে তিনটি ম্যাচ খেলতে হবে মায়ামিকে।

এর প্রথমটি ছিল ভ্যাঙ্কুভারের মাঠে। পরের দুটি নিজ মাঠে ৩০ মে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে আর ২ জুন মায়ামির খেলবে সেন্ট লুইসের বিপক্ষে। আট দিনে তিন ম্যাচ থাকায় দীর্ঘ ভ্রমণের জন্য ভ্যাঙ্কুভারের বিপক্ষে সেরা তারকাদের বিশ্রাম দেন মায়ামি কোচ তাতা মার্তিনো।
মেসি-সুয়ারেসকে ছাড়াও ২-০ গোলে এগিয়ে যায় মায়ামি। ৩৮ মিনিটে টেলর এগিয়ে দেন মায়ামিকে।

গত মার্চের পর এটা তাঁর প্রথম গোল। সবমিলিয়ে মৌসুমে তৃতীয়। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন ক্যাম্পানা। ৭২ মিনিটে পেনাল্টি থেকে বল  জালে জড়িয়ে রায়ান স্বাগতিকদের হয়ে একটি গোল শোধ দিলেও মায়ামির জয় আটকাতে পারেনি ভ্যাঙ্কুভার। ইএসপিএন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর