বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ম্যাট হেনরির বদলি বাংলাদেশ সফরে ওয়্যাগনার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১৮৬ টাইম ভিউ

ক্রীড়া ডেক্স : ম্যাট হেনরির দুর্ভাগ্য নিল ওয়্যাগনারের জন্য বয়ে আনল সৌভাগ্য। চোট থেকে সেরে না ওঠায় বাংলাদেশ সফরে দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেলেন হেনরি। তার বদলি হিসেবে ডাক পেলেন ৩৭ বছর বয়সী বাঁহাতি পেসার ওয়্যাগনার। বিশ্বকাপে গত ১ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান হেনরি। ৩১ বছর বয়সী পেসার পরে ছিটকে যান টুর্নামেন্ট থেকে। বাংলাদেশের বিপক্ষে টেস্টের জন্য তিনি যথাসময়ে ফিট হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছিল।

তবে আরেকবার স্ক্যানের পর দেখা যায়, তার পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে আরও। নিউ জিল্যান্ড ক্রিকেট শুক্রবার বিবৃতি দিয়ে হেনরির জায়গায় ওয়্যাগনারকে দলে অন্তর্ভুক্ত করার কথা জানায়। পিঠের চোটে নিউ জিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা প্লাঙ্কেট শিল্ডের দুই রাউন্ডে খেলতে পারেননি ওয়্যাগনার। গত সপ্তাহে নর্দার্ন ডিসট্রিক্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরেন তিনি। ৬৩ টেস্টের সবশেষটি তিনি খেলেন গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে, নিউ জিল্যান্ডেরও সবশেষ টেস্ট সেটি। বাংলাদেশ সফরের জন্য শুরুতে ঘোষিত দলে তিনি ডাক পাননি। অবশেষে সুযোগ পেয়ে গেলেন সতীর্থের চোটে।

বাংলাদেশ সফরের দলের বেশিরভাগ খেলোয়াড়ই ছিলেন বিশ্বকাপে। টুর্নামেন্টের সেমি-ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর এখন দুবাইয়ে রিকভারি চলছে তাদের। আগামী সপ্তাহে তারা সিলেটে আসবে। দলের বাকিরা বাংলাদেশে আসবে আগামী মঙ্গলবার। ২৮ নভেম্বর প্রথম টেস্ট শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু ৬ ডিসেম্বর থেকে। নিউ জিল্যান্ড টেস্ট দল: টিম সাউদি (অধিনায়ক), কেন উইলিয়ামসন, টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, উইল ইয়াং, নিল ওয়্যাগনার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর