সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন আটক অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা, ভাইরাল মিজান গ্রেপ্তার সৌদি আরবে আগুনে পুড়ে নওগাঁর ৭ জনের মৃত্যু দেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টিকারীদের রুখে দিতে হবে: প্রধানমন্ত্রী গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু জুলাই জাদুঘরের ভাস্কর্যের মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুলের তরুণ নারীদের নেতৃত্বই সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি : জুবাইদা রহমান রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়: দীনেশ ত্রিবেদী রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছালো ৯৭ বার

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছালো ৯৭ বার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৬ টাইম ভিউ
রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছালো ৯৭ বার
ছবি-সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়ে গেল। এ নিয়ে ৯৭তম বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ালেন আদালত। রোববার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নির্ধারিত দিনে প্রতিবেদন আদালতে জমা দিতে পারেনি।

এ কারণে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে আগামী ১৪ সেপ্টেম্বর পরবর্তী দিন নির্ধারণ করেছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে সাইবার হামলার মাধ্যমে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। তদন্তসংশ্লিষ্টদের ধারণা, দেশের ভেতরের একটি চক্রের সহায়তায় ওই অর্থ পাচার করা হয়েছিল।

ঘটনার পর ওই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের তৎকালীন উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন। পরদিন ১৬ মার্চ আদালত মামলাটির তদন্তের দায়িত্ব সিআইডিকে দেন। এরপর থেকে সংস্থাটি মামলাটির তদন্ত করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর