রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দুই প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়: দীনেশ ত্রিবেদী রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছালো ৯৭ বার স্ত্রীকে নিয়ে ভাসমান পেয়ারাবাজারে মার্কিন রাষ্ট্রদূত, স্বাদ নিলেন পেয়ারার ধূমপান নিয়ন্ত্রণে আইন আছে, প্রয়োগ নেই: সমাজকল্যাণমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যের সম্মান ও সমঅধিকারের বাংলাদেশ চাই দোহারে বাড়ির পাশের বাগান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার গোয়ালন্দে যুব লীগ নেতা, মাদক বিক্রির পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে নিহত, খুনী আটক রিল পেঁচানো স্মৃতির ইতিকথা, প্রযুক্তির বিবর্তনে আজ জাদুঘরে ঠাঁই নিচ্ছে ট্যাপ রেকর্টারের ক্যাসেট ! পাবনায় ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক সেদিনের ছোট শিশুটি আজ বড় তারকা, ৪০০ কোটি টাকার মালিক

রিল পেঁচানো স্মৃতির ইতিকথা, প্রযুক্তির বিবর্তনে আজ জাদুঘরে ঠাঁই নিচ্ছে ট্যাপ রেকর্টারের ক্যাসেট !

হাবিবুর রহমান মাসুদ, স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৬ টাইম ভিউ
রিল পেঁচানো স্মৃতির ইতিকথা, প্রযুক্তির বিবর্তনে আজ জাদুঘরে ঠাঁই নিচ্ছে ট্যাপ রেকর্টারের ক্যাসেট !

প্রযুক্তির নির্মম গ্রাসে আমাদের সংস্কৃতি ও বিনোদন জগৎ থেকে একে একে হারিয়ে যাচ্ছে বহু পুরনো ঐতিহ্য। নব্বইয়ের দশক কিংবা তার আগের প্রজন্মের কাছে এক আবেগের নাম ছিল অডিও ক্যাসেট। টেপরেকর্ডারের বোতাম টিপে গান শোনার সেই দিনগুলো আজ কেবলই স্মৃতি। আধুনিক স্ট্রিমিং ও পেন্টাবাইট মেমরির যুগে সেই চিরচেনা অডিও ক্যাসেট আজ পুরোপুরি বিলুপ্তির পথে।

নস্টালজিয়ায় মোড়ানো একটি সনি এমসি-৬০ (Sony MC-60) মাইক্রোক্যাসেট। একসময়ের গান শোনার বা গোপনে প্রয়োজনীয় তথ্য, সংবাদ সংগ্রহ, মিটিং কিংবা ইন্টারভিউ রেকর্ড করার এই যন্ত্রটি আজ প্রযুক্তির বিবর্তনে জাদুঘরে ঠাঁই নিচ্ছে,
সাম্প্রতিক সময়ে সংগৃহীত একটি স্বচ্ছ লাল রঙের “Soundtech Special” ব্রান্ডের ৭০ মিনিটের এই ঐতিহ্যবাহী ক্যাসেটটি যেন সেই হারিয়ে যাওয়া সোনালী অধ্যায়েরই এক জীবন্ত দলিল।

একসময় এই ছোট ফিতেগুলোর ভেতরেই বন্দি থাকত হাজারো গান, প্রেমের চিরকুট বা প্রিয় শিল্পীর কণ্ঠস্বর। টেপের ফিতে জট লেগে গেলে তা পেন্সিল দিয়ে ঘুরিয়ে ঠিক করার সেই নিখাদ ব্যস্ততা আজ ম্লান। যুগের হাওয়া আর ডিজিটালাইজেশনের কল্যাণে পকেট আকৃতির এমপি থ্রি প্লেয়ার বা মুঠোফোনের এক ক্লিকেই এখন সব গান পাওয়া যায়। ফলে হারিয়ে গেছে টেপরেকর্ডারের সেই ঘড়ঘড় শব্দ আর ক্যাসেটের টেপ বদলানোর রোমাঞ্চ।

বিশেষজ্ঞদের মতে, সময়ের বিবর্তনে পুরনো এই মাধ্যমগুলো এখন জাদুঘর কিংবা সংগ্রাহকদের ড্রয়িংরুমের শো-পিস ছাড়া আর কোথাও খুঁজে পাওয়া যায় না। নতুন প্রজন্ম হয়তো জানেই না কীভাবে একটি ক্যাসেট টেপরেকর্ডারে ঢুকিয়ে গান শুনতে হয়।
পুরনো এই ক্যাসেটটি আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তির অবিশ্বাস্য অগ্রগতির কথা, যার ভিড়ে হারিয়ে গেছে আমাদের শৈশব ও কৈশোরের মধুর কিছু মুহূর্ত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর