বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

রিয়ালকে চমকে দিয়ে ২৭ বছরের অপেক্ষা ঘুচাতে চায় ডর্টমুন্ড

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৯৯ টাইম ভিউ

রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ফাইনালে পরিষ্কার ফেভারিট। ধারে-ভারে কিংবা সাফল্যে এগিয়ে স্প্যানিশ জায়ান্টরাই। এরপরও ফাইনালের মঞ্চে যেকোন কিছু হতে পারে। সেটা ভেবেই রিয়ালকে নিয়ে ‘পরোয়া’ করছেন না বরুশিয়া ডর্টমুন্ড কোচ এডিন টেরজিক।

রিয়ালকে চমকে দিয়ে ২৭ বছরের অপেক্ষা ঘুচাতে চায় জার্মান ক্লাবটি।
এর আগে একবারই এই প্রতিযোগিতার শিরোপা জিতেছে ডর্টমুন্ড। সেটাও ২৭ বছর আগে ১৯৯৯ সালে। আর সবশেষ ফাইনাল খেলেছিল ২০১৩ সালে।

সেবার অবশ্য হৃদয় ভাঙার গল্প সঙ্গী হয়েছিল তাদের। সাফল্যমণ্ডিত রিয়ালের বিপক্ষেও কি তেমন কিছুই হবে? নাকি ইতিহাস বদলাতে পারবে জার্মান ক্লাবটি?
রিয়াল ফেভারিট হলেও ডর্টমুন্ড কোচ এডিন টেরডিচ নিজেদেরকে পেছনে রাখছেন না। সাহসী মানসিকতায় কোয়ার্টার ও সেমিফাইনালে যেভাবে অ্যাতলেতিকো মাদ্রিদ ও পিএসজিকে হারিয়েছে সেভাবেই ফাইনাল খেলতে চায় দলটি। টেরজিক বলেছেন,’তারা পরিষ্কার ফেভারিট কিন্তু আমরা পরোয়া করছি না।

অ্যাতলেতিকো মাদ্রিদ বা পিএসজির বিপক্ষেও আমরা ফেভারিট ছিলাম না। রিয়াল মাদ্রিদ ট্রফি উঁচিয়ে ধরছে এটা দেখতে আসিনি। যদি আমরা সাহসী হতে পারি তাহলে আমাদের সুযোগ আছে।’
এবারের আসরে ডর্টমুন্ড সবচেয়ে কম গোল হজম করেছে। দলটির আঁটসাঁট ও গোছানো রক্ষণভাগ আটকে দিতে পারে রিয়ালের রক্ষণভাগকে।

ম্যাট হামেলস, নিকো শোটারবেক, ইয়ান ম্যাটসেনরাও আছেন দারুণ ছন্দে। সেমিফাইনালের দুই লেগেই কিলিয়ান এমবাপ্পের পিএসজির বিপক্ষে গোলপোস্ট আগলে রাখতে সক্ষম হন তাঁরা। দলটির সেন্টার ব্যাক শোটারবেক যেমন বলেছেন, ‘রিয়ালের বিপক্ষেই সব সময় খেলতে চেয়েছি, কিন্তু আমরা কোনো ভয় পাচ্ছি না। আমরা এই মৌসুমে আন্ডারডগ, যেটা আমাদের সঙ্গে মানিয়েছে।’

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর