বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

লা লিগায় চার ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

রিয়াল মাদ্রিদ পয়েন্ট তালিকায় শীর্ষে উঠতে নিজেদের কাজটা আগেই সেরে রেখেছিল। তারা কাদিজকে ৩-০ ব্যবধানে হারানোর পরই জানা হয়ে গিয়েছিল, দিনের আরেক ম্যাচে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা পয়েন্ট হারালেই লা লীগার ৩৬তম শিরোপা ঘরে তুলবে কার্লো আনচেলত্তির দল। বার্সা কেবল পয়েন্টই হারালো না, হেরেই বসলো জিরোনার কাছে ৪-২ গোলের বড় ব্যবধানে। বার্সার এই হারেই শিরোপা উৎসবে মেতে উঠে রিয়াল মাদ্রিদ। লীগের চার ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হলো লস ব্লাঙ্কোসরা।

রিয়ালের এই সাফল্যের অন্যতম রূপকার ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। ক্লাবের হয়ে নিজের প্রথম মৌসুমে ২৬ ম্যাচে ১৮ গোল করেন তিনি।

শনিবার কাদিজের বিপক্ষেও ৬৮ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন বেলিংহাম। ৫১ মিনিটে দায়াজ এবং নির্ধারিত সময়ের পর ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে জুসেলো গোল করে রিয়ালকে ৩-০ ব্যবধানের জয় এনে দেন।অন্যদিকে জিরোনার মাঠে খেলতে গিয়ে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল বার্সা। তারাই দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করে হারে ৪-২ ব্যবধানে।

এই হারের পর ৩৪ ম্যাচে ৭৩ পয়েন্ট বার্সেলোনার। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮৭। বার্সা পরের চার ম্যাচ জিতলেও রিয়ালকে ছুঁতে পারবে না। ফলে শিরোপা নিশ্চিত হয়ে গেছে আনচেলত্তির দলের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর