অস্ট্রেলিয়া দলের বেশির ভাগ ক্রিকেটার আগেই পৌছে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজে । তবে সে যাত্রায় দলের সাথে যোগ দিতে পারেনি আইপিএল প্লে–অফে অংশ নেওয়া কয়েকজন ক্রিকেটার। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েল আছেন এ দলে।
আইপিএল শেষে অস্ট্রেলিয়ায় দুই দিন বিশ্রাম নিয়ে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দিয়েছেন তারা।
তবে যাত্রাপথে অনেক ঝামেলায় পড়তে হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। ক্রিকেট.কম.এইউ জানিয়েছে, সিডনি থেকে ক্যারিবিয়ান অঞ্চলে যাওয়ার পর ট্রানজিটেই দুই দিনের বেশি লেগেছে কামিন্সের। এই পথে কামিন্স তার লাগেজ হারিয়েছেন। অস্ট্রেলিয়া অধিনায়কের স্ত্রী বেকি জানিয়েছেন, পথে তাদের লাগেজ হারিয়েছেন।
এছাড়া মার্কাস স্টয়নিসের কিট ব্যাগ ত্রিনিদাদে এসে পৌঁছায়নি। ফ্লাইট দেরি হয়েছে স্টার্ক ও ম্যাক্সওয়েলের। যে কারণে দুজনকে লস অ্যাঞ্জেলেস ও মায়ামিতে এক রাত কাটাতে হয়েছে।
উল্লেখ্য, বার্বাডোজের ব্রিজটাউনে ৬ জুন ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে অস্ট্রেলিয়া দল।