বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

লিটনকে গ্যারি সোবার্স মনে হয় অশ্বিনের

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৮৮ টাইম ভিউ

গ্যারি সোবার্স, ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটারকে বলা হয়ে থাকে সর্বকালের সেরা অলরাউন্ডার। আক্রমণাত্মক ব্যাটিংয়ে পারদর্শী সোবার্স নান্দনিক কাভার ড্রাইভের সঙ্গে কাট এবং পুল শটেও সমান পারদর্শী ছিলেন। বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস সোবার্সের মতো বাঁহাতি না হলেও পুল, স্ট্রেইট ড্রাইভ, কাভার ড্রাইভ শটে নিজের দক্ষতা দেখিয়েছেন। লিটনের ব্যাটিং দেখে ভারতের অফ-স্পিন অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিনের ডানহাতি সোবার্সের কথা মনে পড়ে।

নিজের ইউটিউব চ্যানেল রবিন উথাপ্পার সঙ্গে এক আলোচনায় অশ্বিন বলেন, ‘বাংলাদেশ পুনেতে ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ খেলেছিল। আমি কখনোই গ্যারি সোবার্সকে ডান হাতে ব্যাটিং করতে দেখিনি। তারা যদি আমাকে বলত সে (লিটন) গ্যারি সোবার্সের মতো ডান হাতে ব্যাটিং করছে, তাহলে আমি বলতাম হ্যাঁ, তুমি ঠিক বলেছ।’

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সে ম্যাচে একাদশে সুযোগ না পাওয়ায় ডাগ আউটে বসে লিটনের ব্যাটিং দেখেছিলেন অশ্বিন।

ম্যাচটিতে ৮২ বলে ৬৬ রানের ইনিংস খেলেন লিটন।
২০২২ সালটা স্বপ্নের মতো কাটান লিটন। তিন সংস্করণ মিলে ৪২ ম্যাচে ৪০.০২ গড়ে করেন ১ হাজার ৯২১ রান। পরের বছর ডানহাতি এই ওপেনারের ব্যাট থেকে আসে ১ হাজার ১১৫ রান।

অথচ চলতি বছরে ব্যাট হাতে রানের দেখাই পাচ্ছেন না। ৮টি টি-টোয়েন্টি খেলে মোটে ৯৩ রান করেছেন লিটন। ব্যাটিং গড় ১৩.২৮। সর্বোচ্চ ইনিংসটি ৩৬ রানের। স্ট্রাইক রেট এক শর নিচে।

কয়েকবার একাদশ থেকে বাদ পড়েছেন। লিটনের আসলে কোথায় সমস্যা হচ্ছে? অশ্বিন বলেন, ‘লিটনকে দেখলে মনে হয় কী দারুণ খেলোয়াড়। কিন্তু সে বিশ্বের সেরা ক্রিকেটারদের মতো কেন হতে পারছে না?’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর