বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

শিরোপার লড়াই শেষ দিনে নিতে পারায় স্বস্তিতে আর্সেনাল

খেলা ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৯৭ টাইম ভিউ

২০ বছর ধরে ইংলিশ লিগের শিরোপা জেতা হয় না আর্সেনালের। গত মৌসুমে ২৪৮ দিন শীর্ষে থেকেও শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটির হাতে শিরোপা তুলে দিয়েছিল গানাররা। এবারও অনেকটা সময় লিগ টেবিলের উপরে থাকলেও শিরোপার লাগাম এখন সিটির হাতেই। যদিও গতরাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে ফিরেছে গানাররা।

ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন লেয়ান্দ্রো ত্রোসার্দ।
যদিও এই মুহূর্তে ৮৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্সেনাল। তবে তাদের হাতে ম্যাচ বাকি আছে একটি। কিন্তু ৮৫ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা সিটির হাতে ম্যাচ আরও দুটি।

এই ম্যাচ দুটি জিতলেই টানা চতুর্থ শিরোপা ঘরে তুলবে পেপ গার্দিওলার দল। তবে সিটিজেনরা যদি পয়েন্ট হারায় আর আর্সেনাল যদি নিজেদের শেষ ম্যাচে এভারটনকে হারিয়ে দেয় তাহলে শিরোপা জিতবে মিকেল আরতেতার দল।
শিরোপার লড়াই শেষ দিনে নিতে পারায় স্বস্তি আছে আর্সেনাল কোচ আরতেতার কণ্ঠে,’আমরা স্বপ্ন বাঁচিয়ে রাখতে গোল করতে চেয়েছিলাম। লিগের শেষ দিনে নিজেদের সমর্থকদের সামনে প্রিমিয়ার লিগ জেতার সুযোগ আছে।

যেটার জন্য আমরা একত্রে আছি এবং আমি সন্তুষ্ট যে এই খেলোয়ার ও কোচিংস্টাফ নিয়ে করতে পেরেছি।’
টানা চতুর্থ শিরোপা জেতার পথ অনেকটা পরিস্কার ম্যানসিটির। মঙ্গলবার রাতে পেপ গার্দিওলার দলের প্রতিপক্ষ টটেনহাম। এই ম্যাচটা নিশ্চিতভাবেই কঠিন হতে যাচ্ছে। আর লিগের শেষ দিনে খেলবে ওয়েস্ট হামের বিপক্ষে।

আরতেতাকে প্রশ্ন করা হয়েছিল, টটেনহাম কি পারবে সিটির থেকে পয়েন্ট ছিনিয়ে নিতে? উত্তরে আরতেতা বলেছেন,’এই লিগে আমার অভিজ্ঞতা বলে, যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর