বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

শেখ হাসিনাকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান রিজভীর

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৯ টাইম ভিউ
শেখ হাসিনাকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান রিজভীর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার যে দাবি করেছেন, তা ‘স্ট্যান্ডবাজি’ ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি শেখ হাসিনাকে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হওয়ার আহবান জানান। মঙ্গলবার (২৬ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনার দেশে ফেরার দাবি তার স্বভাবসুলভ বাগাড়ম্বর ও রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছু নয়। তিনি দাবি করেন, সৎ সাহস থাকলে শেখ হাসিনার উচিত নিজের কথিত অপরাধ স্বীকার করে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া।

তিনি বলেন, সরকারের গৃহীত পদক্ষেপের কারণে এবার মানুষ তুলনামূলক স্বস্তিতে ঈদ উদযাপন করছে। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে আগের মতো নিরাপত্তাহীনতা নেই বলেও তিনি মন্তব্য করেন।রিজভী দাবি করেন, সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় এবার ঈদযাত্রায় তেমন যানজট হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতিও আগের তুলনায় ভালো আছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রথম ১০০ দিনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে তৎপরতা দেখিয়েছে। ভবিষ্যতেও জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপিসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর