বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূর ধর্ষণ মামলা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২১৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বরগুনার আমতলীতে শ্বশুরের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করার বিচার চেয়ে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে মামলা দায়ের করেছেন ২ সন্তানের জননী পুত্রবধূ (ছদ্বনাম আয়না সুন্দরী (২৭)। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ টেপুরা গ্রামের এক প্রবাসীর বাবা প্রায়ই পুত্রবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছে। ঘটনার দিন গত ২১ এপ্রিল শুক্রবার রাত অনুমানিক ৮ টার দিকে শ্বশুর ইদের বাজার নিয়ে ভিকটিম পুত্রবধূর ঘরে আসে। ওই সময় পুত্রবধূকে (আয়না সুন্দরী) ঘরে একা পেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন।

বিষয়টি জানাজানি হলে এলাকার মাতুব্বররা সালিশ আপোষের কথা বলে ভিকটিমকে ঘুরাইতে থাকে। কোনো সালিশ ব্যবস্থা না হওয়ায় ভিকটিম ওই পুত্রবধূ ১০ মে ২০২৩ বুধবার সকালে আমতলী থানায় মামলা করতে যায়। থানা কর্তৃপক্ষ ভিকটিমকে বিজ্ঞ আদালতে মামলা করতে পরামর্শ দেয়। পরের দিন ১১ মে ভিকটিম আয়না সুন্দরী বাদী হয়ে শ্বশুর শাহজাহান মাতুব্বরকে আসামী করে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯ (১) ধারায় মামলা দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে ট্রাইবুন্যালের বিজ্ঞ বিচারক বরগুনার জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি)কে আদালতে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার আদেশ প্রদান করেন।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. জাহিদুল কবির মুঠোফোনে জানান, তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর