বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

সড়ক ছাড়লেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা, যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৬৬ টাইম ভিউ

সড়ক ছেড়েছেন তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। এর মধ্য দিয়ে সাড়ে চার ঘণ্টা পর রাজধানীর মহাখালী এলাকায় যান চলাচল শুরু হলো। তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবি নিয়ে সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে তীব্র যানজট সৃষ্টি হয়। পাশাপাশি তারা রেললাইনও অবরোধ করেন। সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। এর পর থেকে সড়ক ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বাংলানিউজকে বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বিকেল ৪টার দিকে সড়ক থেকে সরে গেছেন। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক।

সোমবার বেলা সাড়ে ১১টা থেকে মহাখালীতে রেললাইন, সড়ক ও মহাখালী ফ্লাইওভার অবরোধ করে রাখেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর