শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৮ টাইম ভিউ
সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক স্মারকে জানানো হয়। সেখানে বলা হয়, গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে অচিরেই গণপূর্ত অধিদপ্তর এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর/প্রতিষ্ঠানের প্রতিনিধি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পরিদর্শন করবেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট পরিদর্শন দলকে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্মারকে।

এর আগে গত ৩ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় পরিচালিত হচ্ছে। এগুলোকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হবে। যেসব উপজেলায় এরইমধ্যে ১০০ শয্যার হাসপাতাল রয়েছে, সেখানে প্রয়োজন অনুযায়ী নতুন ভবন নির্মাণ করা হবে।”

হাসপাতালগুলোতে অতিরিক্ত শয্যার পাশাপাশি প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ব্যবস্থা করা হবে তথ্য দিয়ে মন্ত্রী বলেন, এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

“দেশের পাঁচটি বিভাগীয় শহরে ২০০ শয্যার শিশু বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হচ্ছে। আগামী ছয় মাসের মধ্যে এসব হাসপাতাল চালুর পরিকল্পনা রয়েছে। সেখানে প্রয়োজনীয় জনবল ও আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর