শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

সম্পর্ক ভেঙে গেলেও পুরনো স্মৃতি মনে পড়ে : নুসরাত ফারিয়া

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১২১ টাইম ভিউ

বিনোদন ডেস্ক :  দুই বাংলার জনপ্রিয় নায়িকা ও সঙ্গীতশিল্পী নুসরাত ফারিয়া বলেছেন, সাকসেসফুল মেয়েদের সঙ্গে ছেলেরা প্রেম করতে ভয় পায়। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একটি শীর্ষ জাতীয় দৈনিকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বর্তমানে ভীষণ ব্যস্ততায় কাটছে ফারিয়ার প্রতিটি দিন। বছরটিকে সাফল্যের বছর হিসেবে দেখছেন তিনি। ইতোমধ্যে ওটিটিতে একাধিক সিনেমা মুক্তি পেয়েছে তার। এছাড়াও ভিন্ন রূপে রূপালী পর্দায় হাজির হয়েছেন তিনি। মুক্তি পেয়েছে গানও। মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘রকস্টার’। পাশাপাশি আরও দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হবেন।

তবে ২০২৩-কে সাফল্যের বছর হিসেবে দেখলেও ফারিয়ার ব্যক্তিগত জীবনে রয়েছে একরাশ মন খারাপের অনুভূতি। রনি রিয়াদ রশিদের সঙ্গে ১০ বছরের প্রেমের সম্পর্ক ছিল নায়িকার। কিন্তু বাগদানের পর ভেঙে গেছে সেই সম্পর্ক।

এ বিষয়ে আলাপকালে ফারিয়া জানান, সম্পর্ক ভেঙে গেলেও পুরনো স্মৃতি মনে পড়ে তার। আর মানুষ হিসেবে সেটাই স্বাভাবিক। সেক্ষেত্রে তিনি কি নতুন করে প্রেমে পড়ছেন? কাজের ব্যস্ততায় মন খারাপের অনুভূতি ঢেকে ফেলতে চাওয়া অভিনেত্রী বলেন, প্রেমে পড়িনি, তবে আমিও তো মানুষ। অবশ্যই প্রেমে পড়তে চাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর