শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমলো, চিনির কেজি ১২০

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৫ টাইম ভিউ

অনলাইন ডেক্স : নতুন নির্ধারিত দাম অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৬৯ টাকা, যা এতদিন ছিল ১৭৪ টাকা। খোলা সয়াবিন লিটারে ১৪৯ টাকা, যা এতদিন ছিল ১৫৪ টাকাসয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা এবং পাম তেলের দাম লিটারে ৪ টাকা কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একইসঙ্গে চিনির দাম নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে মন্ত্রী এ কথা জানান। আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৬৯ টাকা, যা এতদিন ছিল ১৭৪ টাকা। খোলা সয়াবিন লিটারে ১৪৯ টাকা, যা এতদিন ছিল ১৫৪ টাকা। এছাড়া পাম তেলের দাম লিটারে ৪ টাকা কমে ১২৪ টাকায় বিক্রি হবে। এতদিন পাম তেলের দাম ছিল লিটারে ১২৮ টাকা।

খোলা চিনি প্রতি কেজি ১২০ এবং প্যাকেটজাত চিনি ১৩৫ টাকা কেজিতে বিক্রি হবে।বৈঠকে বাণিজ্য সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর